ডেঙ্গুর টিকা: চিন্তাভাবনা ও আলোচনার পর্যায়ে বাংলাদেশ

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৮:১২ পিএম

এশিয়ার দেশগুলোর মধ্যে জনসংখ্যার অনুপাতে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুহারে শীর্ষে রয়েছে বাংলাদেশ। এমন এক আশঙ্কাজনক পরিস্থিতিতে ভারত, ইন্দোনেশিয়াসহ বিশ্বের ৪৩টি দেশে স্থান করে নিয়েছে ডেঙ্গু প্রতিরোধী বৈশ্বিক টিকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা  ডেঙ্গু নিয়ন্ত্রণে দুটি টিকাকে স্বীকৃতি দিয়েছে, ফ্রান্সের সানোফি পাস্তুরের ‘ডেঙ্গ ভ্যাক্সিয়া’ এবং জাপানের তাকেদা ফার্মাসিউটিক্যালসের ‘কিউডেঙ্গা’। এর মধ্যে জাপানের ‘কিউডেঙ্গা’ টিকাটি ভারতের বাণিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি পেয়েছে। তবে বিশ্বজুড়ে ডেঙ্গু প্রতিরোধে অগ্রগতি হলেও বাংলাদেশে এখনই আনুষ্ঠানিকভাবে ডেঙ্গুর টিকা অনুমোদনের কথা ভাবছে না সরকার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত স্বাস্থ্য নীতি অনুযায়ী, কোনো দেশে জাতীয় পর্যায়ে ডেঙ্গুর টিকাদান কর্মসূচি শুরু করতে হলে সংশ্লিষ্ট অঞ্চলের অন্তত ৬০ শতাংশ মানুষের রক্তে ডেঙ্গুর অ্যান্টিবডি থাকা আবশ্যক। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, দেশের প্রধান হটস্পট ঢাকায় ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত অঞ্চলভেদে অ্যান্টিবডি প্রাপ্তির হার ২৪ শতাংশ থেকে সর্বোচ্চ ৯৩ শতাংশ পর্যন্ত মিলেছে। ফলে আন্তর্জাতিক মানদণ্ডেই বাংলাদেশ ডেঙ্গু টিকাদান কর্মসূচির জন্য পুরোপুরি উপযোগী একটি দেশ।

সুপার স্পেশালাইজড হাসপাতালের চিকিৎসক অধ্যাপক সাইফুল্লাহ মুন্সীর মতে, বাংলাদেশ ডেঙ্গু টিকা কর্মসূচির জন্য বেশ উপযোগী। তিনি মনে করেন, সরকারিভাবে যদি এখনই গণ-টিকা কার্যক্রম শুরু করা সম্ভব নাও হয়, তবুও অন্তত ব্যক্তিপর্যায়ে সাধারণ মানুষের জন্য এই টিকা পাওয়ার সুযোগ সহজ ও উন্মুক্ত করে দেওয়া অত্যন্ত জরুরি।

তবে সরকারি সিদ্ধান্তের বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। তিনি জানান, ডেঙ্গুর প্রকোপ ও মৃত্যুহার কমাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে টিকা নিয়ে ভাবছে সরকার। তবে বর্তমানে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পরবর্তীতে ডেঙ্গুর টিকা অনুমোদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। একদিকে প্রতি বছর ডেঙ্গুতে শত শত মানুষের প্রাণহানি এবং অন্যদিকে প্রতিবেশীদের অগ্রগতি, সব মিলিয়ে বাংলাদেশে ডেঙ্গুর টিকা দ্রুত উন্মুক্ত করার দাবি জোরালো হচ্ছে।

 

একাত্তর/এআরএস
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি ঘটছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুই হাজার ১৬৭ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মাধ্যমে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্তের...
দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব আশঙ্কাজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে দুই হাজার ১৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড। একই সময়ে...
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৬৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃতের...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৩৫ জন নতুন রোগী।  
আবুধাবি টেস্টে আফগানিস্তানের বিরুদ্ধে স্পষ্ট জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। লিটন দাসের চোখধাঁধানো সেঞ্চুরি এবং মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ফিফটিতে আফগানদের সামনে ৪৭৯ রানের বিশাল ও প্রায় অসম্ভব...
দখল, দূষণ এবং প্লাস্টিক বর্জ্যের স্তূপে হারিয়ে যেতে বসা আদি বুড়িগঙ্গা নদীর স্বাভাবিক প্রবৃত্তি ও জীবনসত্তা ফিরিয়ে আনতে শুরু হয়েছে বৃহৎ যৌথ উচ্ছেদ অভিযান। হাইকোর্টের সরাসরি নির্দেশনার পর সোমবার (১২...
বিশিষ্ট নজরুল গবেষক, কবি ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে।
রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসবিরোধী আইন এবং সাইবার সুরক্ষা আইনের মামলায় আন্তর্জাতিক ও দেশীয় রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার হওয়া অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া এবং...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর