রাজধানীতে নব দম্পতির মরদেহ উদ্ধার

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ০৮:০২ পিএম

রাজধানীর একটি বাসা থেকে এক নব দম্পতির মরদেহ উদ্ধার করছে পুলিশ। তাদের মধ্যে স্বামী ফ্যানের সঙ্গে এবং স্ত্রী জানালার সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় ছিলেন।

শনিবার দুপুরে রাজধানীর রামপুরায় চৌধুরী পাড়া শিশু পার্কের পাশে একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

তারা হলেন- জুবায়ের হোসেন বিপুল (২৭) ও মনিসা আক্তার (১৮)। জুবায়ের পাবনা সদরের বলরামপুর গ্রামের মো. আজিম উদ্দিনের ছেলে। আর মনিসা আক্তার গাজীপুরের কাপাসিয়া থানার নলগাও গ্রামের হোসেন বেপারীর মেয়ে।

জুবায়ের একটি মোটরসাইকেলের গ্যারেজের মালিক ছিলেন। আর তার স্ত্রী গৃহিণী হিসেবেই বাসায় থাকতেন।

রামপুরা থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ বাসেদ মিয়া জানান, খবর পেয়ে দরজা ভেঙে তাদের উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে চিকিৎসক দুই জনকেই মৃত ঘোষণা করেন। 

নিহতের পরিবারের বরাত দিয়ে এসআই বাদে জানান, তারা মাত্র দুই মাস আগে নিজেদের পছন্দে বিয়ে করেন। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে এটি ঘটে থাকতে পারে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

একাত্তর/এসি
রাজধানীর সবুজবাগে একটি কালভার্টের নিচ থেকে অজ্ঞাত এক তরুণীর অর্ধগলিত ও খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘরের ভেতর থেকে পঁচা গন্ধ বের হওয়াতে আশপাশের প্রতিবেশীরা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা...
রাজধানীর মুগদার সৌদি প্রবাসী মোকাররম (৩৮) হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও প্রধান পলাতক আসামি তাসলিমা বেগম ওরফে হাসনাকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ( ২০ মে) সকালে নরসিংদী জেলার শিবপুর...
রাজধানীর মুগদায় মানুষের শরীরের খণ্ডিত সাতটি অংশ উদ্ধারের পর এবার বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত (১৭ মে) আড়াইটার দিকে মানিকনগর পাকা রাস্তার মাথায় দুটি বাড়ির মাঝখানের ফাঁকা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর