গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেহজনক হামে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ১১৮ জন।
বুধবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গেলো ২৪ ঘণ্টায় হাম সন্দেহে একজনের মৃত্যু হয়েছে, এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে ১ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৬২৬ জনের মৃত্যু হয়েছ। আর গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ জনের।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৫১ জন এবং গত ১৫ মার্চ থেকে ১ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক লাখ দুই হাজার ২৮ জন।
একই সময়ে নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৬৭ জন এবং গত ১৫ মার্চ থেকে ১ জুলাই পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১২ হাজার ১৩২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৫ হাজার ৫০৯ জন।
একই সময় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮১ হাজার ৮৮২ জন।