হাম উপসর্গে আরও পাঁচ মৃত্যু, মোট ৮২৫

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) সারাদেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর ফলে গত সাড়ে চার মাসে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৫ জনে। 

সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পাঁচজনের মধ্যে তিনজন ঢাকায়, একজন সিলেটে ও একজন রংপুরে মারা গেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৯২ জন। আর নিশ্চিত হামে শনাক্ত হয়েছে ১১৩ জনের। অর্থাৎ মোট এক হাজার ১০৫ জন হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। 

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা এক লাখ ২৪ হাজার ৭৪৫। এর মধ্যে হামে আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৫৫৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত এক লাখ তিন হাজার ৪৬৭ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আর ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক হাজার জন।