হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৮:৩৮ পিএম

গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে হাম উপসর্গে আক্রান্ত আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৮২০ জনের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক উপসর্গে আক্রান্ত হামরোগীর সংখ্যা ৯৯০ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৬ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক লাখ ২৩ হাজার ৭৫৩ জন।

একই সময়ে নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৭০ জন, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৫ হাজার ৪৪২ জন।

এদিকে গত ১৫ মার্চ থেকে ২৬ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ছয় হাজার ২৩৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ দুই হাজার ৪৬৭ জন।

আরবিএস
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। তারা সবাই ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে নতুন করে আরও ৬৯১ জনের দেহে এ রোগের সংক্রমণ ও উপসর্গ শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন এবং ১৮৭ জনের দেহে নিশ্চিতভাবে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৪ জন।
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদী সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল চত্বরে পরিস্থান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে একজন নিহত হয়েছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, সরকারের লক্ষ্য অনুযায়ী এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাতে আমাদের প্রয়োজনীয় পরিসরের বিনিয়োগ দরকার। সেই মাত্রার বিনিয়োগ আকৃষ্ট করতে আমরা কাজ করছি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর