২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ছয় মৃত্যু

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৬:৪১ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। তারা সবাই ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে নতুন করে আরও ৬৯১ জনের দেহে এ রোগের সংক্রমণ ও উপসর্গ শনাক্ত হয়েছে।

 শনিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে ২৫ জুলাই সকাল আটটা পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট ৮১৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়ে মারা গেছে ৯৫ শিশু। আর হামের লক্ষণ ও উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ৭২১ জন।

একই সময়ে দেশে পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ২৭২ জনে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে এক লাখ ২২ হাজার ৭৬৩ জন। এদের মধ্যে এ্ক লাখ ৫ হাজার ২৯৮ জনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ এক হাজার ৫৩৫ জন।

অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর সূচকে সবচেয়ে শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। গত চার মাসে (১৫ মার্চ থেকে ২৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত) শুধু ঢাকা বিভাগেই হাম ও হামের উপসর্গে মোট ৩৭৫ শিশুর মৃত্যু হয়েছে। আর এ বিভাগে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ হাজার ৫৭৫ জনে।

একাত্তর/এসি
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন এবং ১৮৭ জনের দেহে নিশ্চিতভাবে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৪ জন।
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
‘এই সরকারে সাধারণত পদত্যাগ দেখা যায় না, কিন্তু এবার দেখা গেল’, শনিবার দিল্লির যন্তর মন্তরে তুমুল করতালির মধ্যে কাকরোচ জনতা পার্টি (সিজেপি) এই বার্তা দিয়ে তাদের দেশব্যাপী আন্দোলন প্রত্যাহারের কথা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ওয়াশিংটনের সাথে আলোচনায় ইরান এখন বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে, একই সাথে তিনি সতর্ক করেছেন যে, তেহরানের...
ভারতে নিট-ইউজি (NEET-UG) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং দেশব্যাপী টানা ছাত্র বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর, কেন্দ্রীয় সরকারকে নিশানা করে তীব্র প্রতিক্রিয়া...
সংবিধান অনুযায়ী দলের স্থায়ী কমিটির বৈঠকেই পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর