বিশ্বজুড়ে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও চার হাজার পাঁচশ' ৮৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন আরও তিন লাখ ৪১ হাজার চারশ' ৫৫ জন।
এর আগে রোববার (৭ নভেম্বর) ছয় হাজার ৩০৫ জনের মৃত্যু এবং চার লাখ ১৪ হাজার আটশ' ৪৫ মানুষ করোনা আক্রান্ত হয়েছিলেন।
সোমবার (৮ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় ৫০ লাখ ৬৪ হাজার ৪৫০ জনের মৃত্যু এবং ২৫ কোটি ৫ লাখ ৯৭ হাজার ৫১৯ জন শনাক্ত হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় মারা গেছেন ১ হাজার ১৭৯ জন এবং সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ১৬৫ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ১৬৫ জন এবং মারা গেছেন ১২৩ জন।
যুক্তরাজ্যে সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ৩০৫ জন এবং মারা গেছেন ৬২ জন। ব্রাজিলে মারা গেছেন ৬৭ জন এবং সংক্রমিত হয়েছেন ৬ হাজার ১১৫ জন। ভারতে মারা গেছেন ২৫৬ জন এবং আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬৪৮ জন।
আরও পড়ুন: লোহাগড়ায় বোমা বিস্ফোরণে যুবকের হাত বিচ্ছিন্ন
এ ছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ১২৬ জন, তুরস্কে ২০০ জন, ইউক্রেনে ৪৪৯ জন, মেক্সিকোতে ২৬১ জন এবং ফিলিপাইনে ১৯১ জন মারা গেছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
একাত্তর/আরবিএস