লোহাগড়ায় বোমা বিস্ফোরণে যুবকের হাত বিচ্ছিন্ন

আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১০:৪৭ এএম

নড়াইলের লোহাগড়ায় বোমা বিস্ফোরণে শাহাজাদা মোল্লা (৩৮) নামের এক যুবকের ডান হাতের কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এখনও বোমা বিস্ফোরণের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

রোববার (৭ নভেম্বর) রাত পৌনে আটটার দিকে উপজেলা সদরের কুন্দশী চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

আহত শাহাজাদা মোল্লা (৩৮) মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের আকবার হোসেন মোল্লার ছেলে। তার বিরুদ্ধে একটি মাদকের মামলার আদালতে বিচারধীন রয়েছে। ধারনা করা হচ্ছে শাহজাদা কোনো নাশকতা ঘটনা ঘটাতে বোমা বহনের সময় তা বিষ্ফোরিত হয়েছে।

আরও পড়ুন: জাল সার্টিফিকেট তৈরি চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শরিফুল ইসলাম জানান, তার ডান হাতের কনুই থেকে হাড়-মাংস আলাদা হয়ে গেছে, শুধু চামড়ার সঙ্গে একটু ঝুলে আছে। দ্রুত অস্ত্রোপচার করে হাত কেটে ফেলে দিতে হবে। 

লোহাগড়া থানা অফিসার ইনচার্য শেখ আবু হেনা মিলন জানান, তিনি শাহাজাদা পুলিশ হেফাজতে চিকিৎসাধীন থাকবেন। তাকে এ ঘটনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। 


একাত্তর/আরবিএস  

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জন নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে, বর্ডার গার্ড...
কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত...
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনের অংশ হিসেবে ১৯ অক্টোবর (সোমবার) রাজধানী ঢাকাসহ সারা দেশের সব সোনার (জুয়েলারি) দোকান ও প্রতিষ্ঠান পূর্ণদিবস বন্ধ রাখার...
কানাডার অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটিতে আকস্মিক ও মারাত্মক এক দুর্ঘটনায় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। এতে একাধিক সদস্য নিহত ও অনেকেই গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির...
সৌদি আরবের নাজরান অঞ্চলে দেশটির ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের আওতাধীন এলাকায় একটি এএইচ-৬আই (AH-6i) রিকনেসেন্স (পর্যবেক্ষণ) হেলিকপ্টার দুর্ঘটনায় পতিত হয়ে এর ভেতরে থাকা দুই ক্রু সদস্য নিহত হয়েছেন।...
রাজধানীর আবদুল গনি রোডে অবস্থিত প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রবিন্দু 'বাংলাদেশ সচিবালয়' স্থানান্তরের ঐতিহাসিক চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রোববার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর