বুলগেরিয়ায় পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ৪৫

বুলগেরিয়ার পশ্চিমাঞ্চলে রাজধানী সোফিয়াতে পর্যটকবাহী বাস দুর্ঘটনা অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর পরই বাসটিতে আগুন ধরে যায়। 

উত্তর মেসিডোনিয়া থেকে সোফিয়াগামী ওই পর্যটকবাহী বাসে ৫২ জন যাত্রী ছিলেন।

মঙ্গলবার (২৩ নভেম্বর) স্থানীয় সময় ভোরের দিকে সোফিয়ামুখী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।  

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মৃতদের মধ্যে শিশুও রয়েছে এবং বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় দগ্ধ অবস্থায় সাতজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন: বিচারতো আপনারই হওয়া উচিৎ, কিশোরের বাবাকে বিচারক


দেশটির দূতাবাসের একজন কর্মকর্তা স্থানীয় বিটিভিকে জানিয়েছেন, নিহতদের বেশিরভাগই উত্তর মেসিডোনিয়ার বাসিন্দা।

এদিকে বুলগেরিয়ার ফায়ার সেইফটি বিভাগের প্রধান নিকোলাই নিকোলভ জানান, দগ্ধ সাতজনকে উদ্ধার করে সোফিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের অনেকের অবস্থা গুরুতর।


একাত্তর/আরবিএস