বিচারতো আপনারই হওয়া উচিৎ, কিশোরের বাবাকে বিচারক

আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১১:৪২ এএম

রাজধানীর বেইলি রোডে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে রিকশা গুঁড়িয়ে দেওয়া কিশোরের বদলে তার বাবার শাস্তি হওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন বিচারক।

সোমবার (২২ নভেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬ এর বিচারক আল মামুন এ আদেশ দেন।

এসময় রিকশা আরোহী চালক, আরোহী ও আরোহীর পাঁচ মাসের সন্তানকে আহত করার মামলায় পুলিশ কিশোরের রিমান্ড আবেদন করলে তা নামঞ্জুর করা হয়। একইসাথে জামিন না দিয়ে গ্রেপ্তার ১৫ বছর বয়সী কিশোরকে সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

১৫ বছর বয়সী এই কিশোর সুপ্রিম কোর্টের আইনজীবীর ছেলে। এর আগে তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন করে পুলিশ। অন্যদিকে কিশোরের পক্ষে তার বাবা তারজেল হোসেন জামিন আবেদন করেন।

আরও পড়ুন: বামপন্থী নেতাকে পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ

দুই আবেদনই নাকচ করে কিশোরকে গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন। এসময় বয়সের আগেই কিশোরের গাড়ি চালানোর বিষয়ে দায়িত্বহীন বাবাকে ভৎসর্না করেন বিচারক।

মামলার নথিসূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে রাজধানীর মগবাজার এলাকার বাসিন্দা শাহজালাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা ফখরুল হাসান তার পাঁচ মাসের শিশুপুত্রকে নিয়ে বের হন। তিনি একটি রিকশা নিয়ে মগবাজার থেকে বেইলি রোড হয়ে রমনা পার্কের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বেইলি রোডে একটি বেপরোয়া গতির প্রাইভেটকার তাদের বহনকারী রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তাদের দুজনের সঙ্গে রিকশাচালক আনোয়ার ইসলামও গুরুতর আহত হন। ঘটনার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে তিন জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ।

কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের দশম শ্রেণি পড়ুয়া ওই কিশোর পরদিন সকাল সাড়ে সাতটার দিকে মাকে নিয়ে বাসে করে মেহেরপুরের গাংনীতে দাদার বাড়ি চলে যায়। সেখান থেকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় খালার বাড়িতে গিয়ে আত্মগোপন করে। পরে সংশ্লিষ্ট দুই থানা পুলিশের সহায়তা নিয়ে ডিএমপির তেজগাঁও বিভাগ পুলিশ কিশোরকে গ্রেপ্তার করে।


একাত্তর/টিএ

নাসির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ নাসির উদ্দিন বিশ্বাসের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের বিজয়রথ অব্যাহত। বহুল আলোচিত চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর জন্য ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বতন্ত্র চলচ্চিত্র সমালোচকদের সম্মানজনক...
সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ওয়ালটন ফ্রিজ-টেলিভিশনের মতো উচ্চ প্রযুক্তির ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্যের পাশাপাশি বিভিন্ন হাই-কনফিগারেশনের ল্যাপটপ ও ট্যাব তৈরি করছে।
‘এআই ড্রিভেন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রযুক্তি খাতের অন্যতম প্রধান সম্মেলন ‘বাংলাদেশ আইটি লিডার্স কানেক্ট-২০২৬’। বাংলাদেশ আইটি প্রফেশনালস...
ইউনিয়ন পরিষদসহ (ইউপি) স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচনের প্রাথমিক সময়সূচি প্রকাশ করা হলেও তা এখনো চূড়ান্ত নয় বলে আবারও জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে...
গত সাত মাসে বাংলাদেশে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেনি এবং কোনো বিরোধী দলের মত বা পথকে হরণ করা হয়নি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন। বর্তমান সরকার স্মরণকালের সর্বোচ্চ...
চট্টগ্রামে এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। চিরকুটে ব্যাংকের ঋণ বিতরণ নিয়ে মানসিক চাপ, একটি মামলার কারণে দুশ্চিন্তা এবং...
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ হওয়া দুই সেনাসদস্যের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাক্ষাৎকালে তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর