ওমিক্রন ঠেকাতে ইসরাইলে প্রবেশ নিষেধাজ্ঞা

ওমিক্রন ঠেকাতে বিশ্বের প্রথম দেশ হিসেবে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে ইসরাইল। বিদেশিদের ভ্রমণ নিয়ন্ত্রণের মাধ্যমে করোনার সংক্রমণ রোধে জল, স্থল ও আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, অনুমোদনের অপেক্ষায় আছে বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা। আপাতত ১৪ দিন দেশটিতে বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ করা হবে।

আরও পড়ুন: ওমিক্রন ঠেকাতে নিউ ইয়র্কে জরুরি অবস্থা

আগামী দুই সপ্তাহের মধ্যে ওমিক্রনের বিরুদ্ধে করোনা ভ্যাকসিনের কার্যকারিতা সম্পর্কে যথাযথ তথ্য পাওয়া যাবে বলে আশা করছেন দেশটির কর্মকর্তারা।

প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়। তার পর অন্যান্য দেশেও শনাক্ত হয়েছে ভ্যারিয়েন্টটি। ইতিমধ্যে এটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও বিজ্ঞানীরা।

ব্যাপকভাবে পরিবর্তিত হয়ে নতুন এই রূপে নিয়েছে করোনাভাইরাস, যা মারাত্মক হুমকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ওমিক্রন ঠেকাতে জরুরি অবস্থা জারি করেছে নিউইয়র্ক।


একাত্তর/টিএ