ওমিক্রন ঠেকাতে নিউ ইয়র্কে জরুরি অবস্থা

আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১২:১৩ পিএম

করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

রোববার (২৮ নভেম্বর) এক ঘোষণায় নিউ ইয়র্ক গভর্নর ক্যাথি হোছুল জানান, আগামী ৩ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত জরুরি অবস্থা কার্যকর থাকবে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানা গেছে, করোনার উদ্বেগজনক ভ্যারিয়েন্ট ওমিক্রন নিউইয়র্কে এখনও শনাক্ত হয়নি। তবে সংক্রমণ এড়াতে আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাজ্যে দুইজনের ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত

হোয়াইট হাউসের প্রধান চিকিৎসা উপদেষ্টা ড. অ্যান্থনি ফাউসি জানান, আফ্রিকার সাত দেশের যুক্তরাষ্ট্রমুখী বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দক্ষিণ আফ্রিকায় ভ্রমণ নিষেধাজ্ঞার ফলে ওমিক্রন ভ্যারিয়েন্টকে আরও ভালোভাবে মূল্যায়নের জন্য সময় পাওয়া যাবে।


একাত্তর/আরএ

থাইল্যান্ডের উত্তরাঞ্চলের একটি ব্যক্তিগত সাফারি পার্কে সম্প্রতি কয়েক সপ্তাহের মধ্যে প্রাণঘাতী ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণে অন্তত ৭২টি বাঘ মারা গেছে। 
ভারতে ‍দুই শিশু এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত হয়েছে। এনডিটিভির খবরে বলা হয়েছে, তিন ও আট মাস বয়সী দুই শিশুর দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
চীনের পর এবার মালয়েশিয়াতেও বাড়ছে হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে জনসাধারণকে মাস্ক ব্যবহার এবং বারবার সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ...
যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ সুদানে বন্যার পর এবার কলেরা হানা দিয়েছে। মহামারি আকারে ছড়িয়ে পড়া পানিবাহিত রোগটিতে এ পর্যন্ত দেশটিতে অন্তত ৪৭৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর