ভারত হিন্দুদের দেশ তবে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে চাওয়া হিন্দুত্ববাদীদের নয় বলে মন্তব্য করেছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী।
ববার (১২ ডিসেম্বর) রাজস্থানের জয়পুরে কংগ্রেসের আয়োজিত এক মহাসমাবেশে অংশ নিয়ে ভারতে মুদ্রাস্ফীতি এবং জ্বালানির ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধির জেরে বিজেপি সরকারের তীব্র সমালোচনায় একথা বলেছেন রাহুল।
বিজেপি নেতৃত্বাধীন সরকারকে কটাক্ষ করে কংগ্রেসের এই নেতা বলেন, আমি হিন্দু, তবে হিন্দুত্ববাদী নই। দেশে মুদ্রাস্ফীতি এবং দুর্ভোগের জন্য হিন্দুত্ববাদীরা দায়ী।
তিনি বলেন, এটা হিন্দুদের দেশ, হিন্দুত্ববাদীদের নয়। দেশে যদি মুদ্রাস্ফীতি এবং জনগণের দুর্ভোগ হয় তাহলে সেটার দায় হিন্দুত্ববাদীদের। হিন্দুত্ববাদীরা যেকোনো মূল্যে ক্ষমতা আঁকড়ে থাকতে চায়।
আরও পড়ুন: বড় ভাইয়ের সাথে বিমানবন্দর ত্যাগ করেছেন মুরাদ
দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে তিনি বলেন, তার (মোদির) বন্ধুরা দেশকে ‘ধ্বংস’ করেছে। মোদি এবং তার তিন-চারজন শিল্পপতি বন্ধু গত সাত বছরে দেশকে ধ্বংস করে দিয়েছেন।
একাত্তর/এসএ