বড় ভাইয়ের সাথে বিমানবন্দর ত্যাগ করেছেন মুরাদ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ০৩:৩৫ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনের প্রক্রিয়া শেষ করে বড় ভাই মাহমুদুল হাসানের সাথে বিমানবন্দর ত্যাগ করেছন বিতর্কিত সংসদ সদস্য ডা. মুরাদ।

এসময় সাংবাদিকদের এড়াতে আন্তর্জাতিক টার্মিনাল ব্যবহার না করে অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে চুপিসারে বিমানবন্দর ত্যাগ করেন তিনি। যদিও এর আগে তিনি সিআইপি গেট ব্যবহার করতেন।

রোববার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে মুরাদ হাসানকে বিমানবন্দরে রিসিভ করতে অপেক্ষা করছিলেন তার বড় ভাই মাহমুদুল হাসান।

১০ ডিসেম্বর দেশ ছেড়ে কানাডা ও আরব আমিরাতে প্রবেশে ব্যর্থ হওয়ার পর রোববার (১২ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকায় ফেরেন বিতর্কের মুখে পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। বিকেল চারটা ৫৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৬ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। 

মুরাদ হাসানের দেশে ফেরার খবরে সাংবাদিকরা দুপুর থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছিলেন।

একাত্তরের এই প্রতিবেদকের সঙ্গে মুঠোফোনে মুরাদ হাসান ঢাকার পৌছাবার পর ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতার কথা নিশ্চিত করেন।

শাহজালাল বিমানবন্দর থেকে কোথায় যাবেন, এমন প্রশ্নের জবাবে জামালপুর চার আসনের এই সংসদ সদস্য পরিস্কার করে কিছু বলেননি। তবে ধারণা করা হচ্ছে তিনি নিজ বাসাতে ফিরবেন।


একাত্তর/এসএ

জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার দেশকে আবারও পেছনের দিকে নিয়ে যাওয়ার মিশনে নেমেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না ঘটিয়ে দলীয়করণের কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
২০১৩ সালের শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলার বিচার কার্যক্রম দ্রুততার সঙ্গে শেষ করতে চায় প্রসিকিউশন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়টি কূটনৈতিক প্রক্রিয়ার ওপর নির্ভর...
২০১৩ সালের পাঁচ মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ ৩০ আসামিকে আগামী ১৬...
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর