জাপানের ওসাকা শহরের একটি বহুতল বাণিজ্যিক ভবনে আগুন লেগে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (১৭ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে ওসাকা স্টেডিয়ামের পাশের ওই ভবনে আগুন লাগে।
দমকল বাহিনী জানিয়েছে, আটতলা ভবনটির চারতলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেখান থেকে ভবনটির অন্যতলায় আগুন ছড়িয়ে পড়ে।
এখন পর্যন্ত ভবনের ভেতরে থাকা ৯ জনের মৃত্যু নিশ্চিত করেছে স্থানীয় সংবাদমাধ্যম।
আরও পড়ুন: যুক্তরাজ্যে ভ্রমণ ও সে দেশ থেকে আসার ওপর ফ্রান্সের কড়াকড়ি
নিহতদের সবাই ভবনের ভেতরে অবস্থিত একটি সাইকিয়াট্রি ক্লিনিকে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ বলছে, কিভাবে আগুন লাগলো, তা জানতে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।
একাত্তর/এসজে