যুক্তরাজ্যে ভ্রমণ ও সে দেশ থেকে আসার ওপর ফ্রান্সের কড়াকড়ি

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১২:১৬ পিএম

ওমিক্রন ছড়িয়ে পড়ায় যুক্তরাজ্যে ভ্রমণ ও সে দেশ থেকে আসার ওপর কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে ফ্রান্স। 

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ফ্রান্স সরকার এক বিবৃতিতে জানায়, শনিবার (১৮ ডিসেম্বর) মধ্যরাত থেকে যুক্তরাজ্য থেকে ফ্রান্সে আসা এবং ফ্রান্স থেকে যুক্তরাজ্যে যাওয়ার সংগত কারণ দেখাতে হবে। 

এ ক্ষেত্রে টিকা নেওয়া এবং টিকা না নেওয়া ব্যক্তিদেরও এ নিয়ম অনুসরণ করতে হবে। মানুষ শুধু ভ্রমণের জন্য এবং পেশাগত কারণে যুক্তরাজ্য থেকে আসতে বা সেখানে যেতে পারবে না। ফরাসি নাগরিক ও তাদের স্ত্রীরা এই নির্দেশনার আওতা বর্হিভূত।

আরও পড়ুন: যুক্তরাজ্যে সংক্রমণ লাগামছাড়া, আবারও শনাক্তের নতুন রেকর্ড

তবে সকলের জন্য সর্বশেষ ২৪ ঘন্টার মধ্যে টেস্ট করা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। এরপর ফ্রান্সে প্রবেশের পর আবার এক সপ্তাহ আইসেলশনে থাকতে হবে তাদের। তবে ফ্রান্সে প্রবেশের পর দ্বিতীয় আরেকটি কোভিড টেস্ট করে ফলাফল নেগেটিভ এলে ৪৮ ঘন্টা পর কোয়ারেন্টিন শেষ করার সুযোগও থাকছে। 

এ প্রসঙ্গে ফরসি সরকারের মুখপাত্র গ্যাব্রিয়েল আটাল বিএফএম-টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, বর্তমানে কোভিড নিয়ন্ত্রণে আমাদের যেসব পদ্ধতি চালু আছে, আমরা এর থেকেও কঠিন পদ্ধতি আনতে যাচ্ছি। এখন থেকে বৃটেন থেকে কেউ ফিরে এলে তাকে অবশ্যই ভ্রমণের একদিন আগের কোভিড নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে। এছাড়া কোয়ারেন্টিনের নিয়মও চালু করা হয়েছে।


একাত্তর/জো

জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর