ক্যালিফোর্নিয়ায় পুলিশের গুলিতে কিশোরীসহ নিহত দুই

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে একটি পোশাকের দোকানে পুলিশের গুলিতে এক কিশোরীসহ দুইজনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) নর্থ হলিউডের বার্লিংটন ডিপার্টমেন্ট স্টোরে স্থানীয় সময় সকাল পৌনে বারোটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দোকানের ভেতরে এক বন্দুকধারী রয়েছে, এমন আশঙ্কায় গুলি চালায় তারা।  

এসময় দোকানের চেঞ্জিং রুমের ভেতর থাকা এক ১৪ বছর বয়সী কিশোরী গুলিবিদ্ধ হয়। এছাড়াও গুলিতে হামলাকারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, দোকানের ভেতর উল্টোপাল্টা আচরণ করছিলো ওই বন্দুকধারী। এসময় 'হয়তোবা' গোলাগুলি হচ্ছে এমন ভেবে কেউ একজন ৯১১-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। 

আরও পড়ুন: আবারও ভেঙে পড়লো ভারতীয় যুদ্ধবিমান, পাইলট নিহত

পুলিশ ভেতরে ঢুকে একজনের ওপর হামলা চলতে দেখে গুলি চালালে তাৎক্ষণিক হামলাকারীর মৃত্যু হয়। তবে তার কাছে কোন অস্ত্র পাওয়া যায়নি। 

তবে কিছুক্ষণ পরই হামলাকারীর পেছনে চেঞ্জিং রুমের দেয়ালে ফুটো দেখতে পায় পুলিশ। ভেতরে ঢুকে ওই কিশোরীর মরদেহ পাওয়া যায়। 

পরে হামলার শিকার নারীকে রক্তাক্ত অবস্থায় অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 


একাত্তর/এসজে