আবারও ভেঙে পড়লো ভারতীয় যুদ্ধবিমান, পাইলট নিহত

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১০:৫১ এএম

দুর্ঘটনার কবলে পড়ে মাঝ আকাশেই ভেঙে পড়লো ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২১ যুদ্ধবিমান। দুর্ঘটনায় বিমানের পাইলট উইং কমান্ডার হর্ষিত সিনহা নিহত হয়েছেন।  

ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে এক টুইটে জানানো হয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে রাজস্থানে ভেঙে পড়েছে সবশেষ মিগ-২১ বাইসন। উইং কমান্ডার হর্ষিত সিনহা নিহত হয়েছেন। ভারতীয় বিমান বাহিনী তার পরিবারের পাশে রয়েছে।

টুইটে আরও জানানো হয়েছে, রাত সাড়ে ৮ টার দিকে রাজস্থানের ওয়েস্টার্ন সেক্টরে প্রশিক্ষণ চলার সময় ভেঙে পড়ে মিগ-২১ যুদ্ধবিমানটি। 

এদিকে দুর্ঘটনার পরপরই এ নিয়ে আলোচনা শুরু হয় দেশটিতে। চলতি বছরে এ নিয়ে পঞ্চমবারের মত দুর্ঘটনার কবলে পড়লো ভারতীয় যুদ্ধবিমানগুলো। নানা সমালোচনার মুখে এরইমধ্যে ঘটনার তদন্তে নেমেছে কর্তৃপক্ষ।  

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, যুদ্ধবিমানগুলো একের পর এক দুর্ঘটনার মুখে পড়ায় বিমান বাহিনীর কার্যক্রম নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে মানুষের মনে। পাইলটদের নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। 

আরও পড়ুন: লঞ্চে আগুন: স্বজনদের মাধ্যমে মরদেহ শনাক্তের প্রক্রিয়া শুরু

আরেক ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের তথ্যমতে, এ পর্যন্ত প্রায় ৪০০ মিগ-২১ যুদ্ধবিমান দুর্ঘটনার মুখে পড়েছে। গত ছয় দশকে এতে অন্তত ২০০ পাইলট প্রাণ হারিয়েছেন।


একাত্তর/আরবিএস 

চীনের ক্ষমতার কেন্দ্রবিন্দু ও রাষ্ট্রপ্রধান শি জিনপিংয়ের অফিশিয়াল রাষ্ট্রীয় বিমানটি কোনো সাধারণ আকাশযান নয়। এয়ার চায়না দ্বারা পরিচালিত এই রূপান্তরিত বোয়িং ৭৪৭-৮ ইন্টারকন্টিনেন্টাল মূলত চীন...
আকাশপথে যান্ত্রিক গোলযোগ, আর সেখান থেকে বাঁচতে গিয়ে সড়কে চলন্ত গাড়ির ওপর বিমানের জরুরি অবতরণ! কানাডার পশ্চিমাঞ্চলে ঘটে যাওয়া এমনই এক অলৌকিক অথচ মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি।...
রাশিয়া-নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় এক ভয়াবহ বোমা হামলায় রাশিয়ার কৃষ্ণসাগর বহরের উচ্চপদস্থ কর্মকর্তা রবার্ট শাগিভ নিহত হয়েছেন। দ্য নিউইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী, ৪৯ বছর বয়সী শাগিভ মূলত ইউক্রেনের...
মধ্যপ্রাচ্যে ইরানের চালানো প্রথম দফার হামলায় গুরুতর আহত আরও এক মার্কিন সেনা সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার, মার্কিন সেন্ট্রাল কমান্ড এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। এর...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর