অ্যান্টার্কটিকায় এক বছর পর করোনার হানা

পৃথিবীর অন্যতম দুর্গম ও দূরতম অঞ্চল অ্যান্টার্কটিকায় প্রায় এক বছর পর একসাথে ১৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই ১৬ জন সেখানকার একটি বেলজিয়ান গবেষণা স্টেশনে কর্মরত।  

গত ১৪ ডিসেম্বরের পর থেকে প্রিন্সেস এলিজাবেথ স্টেশনের ২৫ জন কর্মীর মধ্যে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন ইন্টারন্যাশনাল পোলার ফাউন্ডেশনের এক প্রজেক্ট ম্যানেজার। ইন্টারন্যাশনাল পোলার ফাউন্ডেশন প্রিন্সেস এলিজাবেথ স্টেশনের নিয়ন্ত্রক সংস্থা। 

৭ ডিসেম্বর স্টেশনে আসা একটি দলের মধ্যে একজনের প্রথম করোনা শনাক্ত হয়। তারপর আক্রান্তদের কোয়ারেন্টাইনে রাখা হলেও দ্রুতই অন্যদের মধ্যে ভাইরাস ছড়িয়ে পড়ে। 

আরও পড়ুন: শাড়ি পড়ে কোরআন ছুঁয়ে শপথ নিলেন শাহানা

আক্রান্তদের সবাই ইতোমধ্যে পূর্ণ ডোজ টিকা নিয়েছেন বলে জানা গেছে। তাদের উপসর্গ তুলনামূলকভাবে মৃদু। 

আক্রান্ত কর্মীদের সবাইকে আগামী ১২ জানুয়ারি স্টেশন ছেড়ে বাড়ি ফেরার সুযোগ দেওয়া হয়েছিলো। তবে তারা সবাই সেখানে থেকে নিজেদের কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন। 

এটি অ্যান্টার্কটিকায় প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ নয়। গত বছর সেখানে আরেকটি গবেষণা স্টেশনে চিলির কয়েকজন সামরিক কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছিলেন। 


একাত্তর/এসজে