আমেরিকায় আবারও মাথাচাড়া দিচ্ছে করোনা ভাইরাস!

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পিএম

আমেরিকায় নতুন করে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে প্রাণঘাতী করোনাভাইরাসের দাপট। যুক্তরাষ্ট্রের দ্য সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেন্ট অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইউএসএ টুডে’র সাম্প্রতিক তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের শুরু থেকেই দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে কোভিডের উপস্থিতি আশঙ্কাজনক হারে বাড়ছে।

বিশেষ করে পয়ঃনিষ্কাশন বা স্যুয়ারেজের পানি পরীক্ষার  মাধ্যমে পাওয়া প্রাথমিক সতর্কবার্তায় দেখা গেছে, আগস্টের তুলনায় সেপ্টেম্বর মাসে জাতীয়ভাবে বর্জ্য পানিতে করোনাভাইরাসের উপস্থিতি একলাফে ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বর্জ্য পানির এই নজরদারি হলো কমিউনিটিতে ভাইরাস ছড়িয়ে পড়ার সবচেয়ে দ্রুত এবং নির্ভুল আগাম সংকেত। পশ্চিম ও দক্ষিণ অঞ্চলের বেশ কিছু অঙ্গরাজ্যে কোভিডের এই পুনরুত্থান গত ২০২৫-২০২৬ সালের শীতকালীন পিক বা সর্বোচ্চ মাত্রাকেও ছাপিয়ে গেছে।

সার্বিক পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রের অন্তত ২৭টি অঙ্গরাজ্যে নতুন করে সংক্রমণ জ্যামিতিক হারে বাড়ছে, ১৩টি অঙ্গরাজ্যে সংক্রমণ নিম্নমুখী এবং ১০টি অঙ্গরাজ্যে অপরিবর্তিত রয়েছে।

লস অ্যাঞ্জেলেসের ইউসিএলএ ফিল্ডিং স্কুল অব পাবলিক হেলথের মহামারি সংক্রান্ত অধ্যাপক ড. অ্যান রিমোইন জানান, শীত ও শরতের এই সময়ে কোভিডের তরঙ্গ বৃদ্ধি পাওয়া নতুন কিছু নয়, তবে ভাইরাসের ধরন এখনও ইনফ্লুয়েঞ্জার মতো একটি নির্দিষ্ট ঋতুভিত্তিক নিয়ন্ত্রণে আসেনি।

শরতের শুরুতে ভাইরাসটির এই হঠাৎ বৃদ্ধিতে বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে লক্ষণ সনাক্তকরণ। বর্তমানে জ্বর, কাশি, গলা ব্যথা, অতিরিক্ত ক্লান্তি, শরীর ব্যথা এবং স্বাদ ও গন্ধ চলে যাওয়ার মতো কোভিডের সাধারণ লক্ষণগুলো সাধারণ ফ্লু বা ইনফ্লুয়েঞ্জার লক্ষণের সাথে মিলে যাওয়ায় সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন।

স্বাস্থ্য কর্মকর্তারা এই বিপজ্জনক পরিস্থিতি মোকাবিলায় এবং আসন্ন শীতকালে একাধিক শ্বাসযন্ত্রের ভাইরাসের প্রাদুর্ভাব থেকে বাঁচতে নাগরিকদের জন্য জরুরিভিত্তিতে নতুন কোভিড-১৯ টিকা নেওয়ার জোর পরামর্শ জারি করেছেন।

তথ্যসূত্র: ইউএসএ টুডে-ইকোনমিক্স টাইমস

একাত্তর/এআরএস
ইরানের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরু করার প্রস্তাবকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হাস্যকর ও অযৌক্তিক বলে মন্তব্য করার পর তার কড়া জবাব দিয়েছে তেহরান। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, তাদের...
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার নতুন হুমকির ঠিক মুখেই ওয়াশিংটনের কাছে একটি আনুষ্ঠানিক পারমাণবিক প্রস্তাব পাঠিয়েছে তেহরান। কাতারের মধ্যস্থতায়...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান তীব্র উত্তেজনার ইতি খুব দ্রুত ঘটতে চলেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, এই সংঘাতের সমাপ্তি হয় একটি কূটনৈতিক চুক্তির মাধ্যমে...
যুদ্ধের ভয়াবহতা কেবল গুঁড়িয়ে যাওয়া ভবন কিংবা প্রাণহানির শুষ্ক পরিসংখ্যানে সীমাবদ্ধ থাকে না; যুদ্ধের নির্মমতায় হারিয়ে যায় মানুষের একেকটি পরিবার, অফুরন্ত ভালোবাসা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বেঁচে থাকার...
রাঙামাটির সাজেকে চলমান অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। একই সঙ্গে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তীব্র উসকানি ও অপশাসনের কঠোর সমালোচনা করে ‘সাজেক...
মিডিয়া পাড়ায় চর্চা থামছেই না! সাংবাদিকদের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির সাম্প্রতিক অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের ঘটনা নিয়ে এবার মুখ খুললেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম।
বিয়ের পিঁড়িতে বেনারসি পরে কনের সাজ, কিন্তু কোমল হাতের মুঠোয় জ্বলজ্বলে পিস্তল- এমনই এক রোমহর্ষক ও রহস্যময় লুকে হাজির হয়ে নেটদুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ইমরাউল...
পশ্চিম তুরস্কের ইজমির প্রদেশের আলিয়াগা জেলায় একটি লোহা ও ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৭ জন শ্রমিক নিহত এবং ১২ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে হাবাস ডেমির চেলিক নামের ইস্পাত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর