ইসরায়েলি সামরিক কপ্টার বিধ্বস্তে দুই পাইলট নিহত

ইসরায়েলের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো এক ক্রু। 

মঙ্গলবার (৪ ডিসেম্বর) এই ঘটনার তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এক বিবৃতিতে তারা জানিয়েছে, একটি মহড়ায় অংশ নেয়া আইএমএফ আতালেফ হেলিকপ্টারটি সোমবার উত্তরাঞ্চলীয় শহর হাইফা উপকূলে ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়। 

দুর্ঘটনার পরপরই সেখানে ইসরায়েলের স্পেশাল ফোর্সেস আন্ডারওয়াটার মিশন ইউনিটসহ উদ্ধারকারী দল মোতায়েন করা হয়। এক আহত ক্রুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল। 

আরও পড়ুন: ২০ কোটি বছর পুরনো ডায়নোসরের পায়ের ছাপের সন্ধান

কিন্তু তারা দুই পাইলটকে দুর্ঘটনা থেকে বাঁচাতে পারেননি। পরবর্তীতে ওই দুই পাইলটকে মৃত ঘোষণা করা হয়। আপাতত সব ধরনের মহড়া স্থগিত করা হয়েছে। 

ইসরায়েলের উত্তর সীমায় ভূমধ্যসাগরে নৌসেনার ওই মহড়ায় যোগ দেয় বিমানবাহিনীর কর্মকর্তা এবং জওয়ানরা। তবে কি কারণে ওই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। 


একাত্তর/এসজে