যুক্তরাজ্যের ওয়েলসের পেনার্থ সমুদ্রসৈকতে ডাইনোসরের পায়ের ছাপের সন্ধান মিলেছে। ছাপগুলো ২০ কোটি বছরের বেশি পুরোনো বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের জীবাশ্মবিদেরা মনে করছেন, পায়ের ছাপগুলো ট্রায়াসিক যুগের। দেড় ফুটেরও বেশি লম্বা ছাপগুলো প্রায় ১৬৪ ফুট এলাকা জুড়ে রয়েছে।
তাঁদের ধারণা, এই ছাপগুলো পৃথিবীর বুকে চরে বেড়ানো প্রথম দিকের ডাইনোসর সারোপডের। আগেও দেশটির সমারসেট এলাকায় ক্যামেটোলিয়ার হাড়ের সন্ধান পাওয়া গেছে। ক্যামেটোলিয়া সারোপড গোত্রের একেবারে প্রাথমিক দিকের ডাইনোসর।
২০২০ সালে পায়ের ছাপের ছবি প্রথম তাদের হাঁটে এলেও, এ নিয়ে সন্দিহান ছিলেন তারা। তবে এগুলো যে ডায়নোসরেরই পায়ের ছাপ সে বিষয়ে এখন আর কোন সন্দেহ নেই।
আরও পড়ুন: করোনা আক্রান্ত কেজরিওয়াল
যুক্তরাজ্যের যে অংশে এই ছাপ পাওয়া গেছে, সেখানে ট্রায়াসিক ডায়নোসর নিয়ে খ্যব বেশি তথ্য বিজ্ঞানীদের কাছে নেই। তাই এগুলো ডায়নোসরের হাঁটাচলা ও অভ্যাস সম্পর্কে নতুন তথ্য দিতে পারবে বলে আশা করছেন তারা।
ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম জানিয়েছে, ছাপগুলো সাগরের স্রোতে বিলীন হয়ে যাওয়ার আগ পর্যন্ত সৈকতেই থাকবে।
একাত্তর/এসজে
