যুক্তরাষ্ট্রে এক ব্যক্তির শরীরে জিনগতভাবে পরিবর্তিত শূকরের হৃদপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছে। ৫৭ বছর বয়সী ওই ব্যক্তির নাম ডেভিড বেনেট।
তিনদিন আগে মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। এখন তিনি ভালো আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ডেভিডের জীবন বাঁচানোর জন্য এটিকেই শেষ সম্বল হিসেবে দেখছিলেন চিকিৎসকরা। শারীরিক অবস্থা খুব একটা সুবিধার না হওয়ায় মানুষের হৃদপিণ্ড প্রতিস্থাপন করার জন্য যোগ্য হিসেবে তাকে বিবেচনা করা হচ্ছিলো না।
শিগগিরই নতুন হৃদপিণ্ড না পেলে ডেভিডের বাঁচার কোন সম্ভাবনা ছিল না। অবশেষে তার শরীরে শূকরের হৃদপিণ্ড প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন: করোনায় বিশ্বজুড়ে আরও ২১ লাখ শনাক্ত
তবে দীর্ঘমেয়াদে এটি ডেভিডের বাঁচার সম্ভাবনা কতটুকু বাড়াবে তা এখনও নিশ্চিত নয়।
মানুষের শরীরে শূকরের হৃদপিণ্ডের ভাল্ভ ব্যবহার করা নতুন কিছু নয়। তবে জিনগতভাবে পরিবর্তিত শূকরের সম্পূর্ণ হৃদপিণ্ড প্রতিস্থাপনের দৃষ্টান্ত এটিই প্রথম।
এর আগে গত অক্টোবরে নিউইয়র্কে এক ব্যক্তির শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়।
একাত্তর/এসজে