করোনায় বিশ্বজুড়ে আরও ২১ লাখ শনাক্ত

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ০৪:৫০ পিএম

বিশ্বের অধিকাংশ দেশেই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। শনাক্তের পাশাপাশি বাড়ছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও চার হাজার ৮২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৫৫ লাখ ১২ হাজার ৯ জনের মৃত্যু হলো।

মঙ্গলবার (১১ জানুয়ারি) করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ২১ লাখ ১৮ হাজার ৯৬৮ মানুষ। এ নিয়ে মোট শনাক্ত হয়েছে ৩১ কোটি ৯ লাখ ২৬ হাজার ৫৭৫ জন।

মৃত্যু ও শনাক্তের শীর্ষে থাকা দুই দেশের মধ্যে শেষ ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ছয় লাখ ৭৩ হাজার ৮৩৭ জন এবং মারা গেছেন এক হাজার দুইজন। রাশিয়ায় মারা গেছেন ৭৪১ জন এবং সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ৮৩০ জন।

এদিকে যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন এক লাখ ৪২ হাজার ২২৪ জন এবং মারা গেছেন ৭৭ জন। ইতালিতে আক্রান্ত এক লাখ এক হাজার ৭৬২ জন এবং মারা গেছেন ২২৭ জন। ফ্রান্সে আক্রান্ত ৯৩ হাজার ৮৯৬ জন এবং মৃত্যু ২৮০ জন। জার্মানিতে আক্রান্ত ৩৮ হাজার ৬১৮ এবং মারা গেছেন ১৭৫ জন। শেষ ২৪ ঘণ্টায় ব্রাজিলে মৃত্যু হয়েছে ১১১ জনের এবং সংক্রমিত হয়েছেন ৩৪ হাজার ৭৮৮ জন।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে তুরস্কে ১৪১ জন, পোল্যান্ডে ১৯ জন, দক্ষিণ আফ্রিকায় ৭৭ জন, ফিলিপাইনে ১৪৫ জন, মেক্সিকোতে ৩১ জন এবং ভিয়েতনামে ২১২ জনের মৃত্যু হয়েছে। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।


একাত্তর/এসজে

যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ সুদানে বন্যার পর এবার কলেরা হানা দিয়েছে। মহামারি আকারে ছড়িয়ে পড়া পানিবাহিত রোগটিতে এ পর্যন্ত দেশটিতে অন্তত ৪৭৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য...
ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বিজয়ে দেশ, অঞ্চল ও বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।
নতুন বছর আসতে আর মাত্র একটি দু’টো রাতের অপেক্ষা। এরপরে কালের গর্ভে হারিয়ে যাবে ২০২৩ সাল, আসবে নতুন আরেকটি সাল- ২০২৪। নতুন বছরে পৃথিবীতে ঘটবে অনেক নতুন নতুন ঘটনা। এই যেমন, নতুন বছরেই প্রথম দিনেই...
মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার পরীক্ষা-নিরীক্ষা শেষে তার শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তবে প্রেসিডেন্ট জো বাইডেন করোনায় সংক্রমিত হননি।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর