বিশ্বজুড়ে করোনার নতুন ধরন ওমিক্রনের দাপট বাড়লেও গত ২৪ ঘণ্টায় শনাক্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ২৭ লাখ ৯৫ হাজার ৮৯৩ জন আক্রান্ত হয়েছেন। আর এ সময় মারা গেছেন ছয় হাজার ৩৫৬ জন। একদিন আগে এ রোগে ৩৫ লাখ ৬৯ হাজার ৬১০ জন শনাক্ত এবং আট হাজার ৮৯১ জনের মৃত্যুর খবর দিয়েছিল করোনার হালনাগাদ তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স।
রোববার (২৩ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত মোট ৩৪ কোটি ৯৭ লাখ ৭ হাজার ৫৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মোট মৃত্যু হয়েছে ৫৬ লাখ ৯ হাজার ৬৮৪ জনের।
এদিকে গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৮৯ হাজার ৩২০ জন এবং মারা গেছেন ১৬৭ জন। শনাক্তের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে একদিনে আক্রান্ত হয়েছেন তিন লাখ ১২ হাজার ৩১৪ জন এবং মৃত্যু ৮৪১ জন।
করোনার ধাক্কা অনেকটা সামলে উঠেছে রাশিয়া, ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৬৮১ জন এবং সংক্রমিত হয়েছেন ৫৭ হাজার ২১২ জন। যুক্তরাজ্যে আক্রান্ত ৭৬ হাজার ৮০৭ জন এবং মৃত্যু ২৯৭ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন এক লাখ ৭১ হাজার ২৬৩ জন এবং মারা গেছেন ২৮৯ জন।
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ২৭ জন এবং মারা গেছেন ১৯৯ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন এক লাখ পাঁচ হাজার ৯০৩ জন এবং মারা গেছেন ১০৪ জন। ব্রাজিলে মারা গেছেন ৩৩২ জন এবং সংক্রমিত হয়েছেন দুই লাখ দুই হাজার ৪৬৬ জন।
আরও পড়ুন: দৈনিক মৃত্যু বাড়ছে, পরীক্ষা কমায় শনাক্তও কম
এছাড়া গেলো একদিনে তুরস্কে ১৮৪ জন, দক্ষিণ আফ্রিকায় ১১৪ জন, পোল্যান্ডে ১৯৩ জন, কানাডায় ১৩৩ জন, আর্জেন্টিনায় ১৩৪ জন এবং ভিয়েতনামে ১৫৩ মারা গেছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
একাত্তর/আরবিএস