দৈনিক মৃত্যু বাড়ছে, পরীক্ষা কমায় শনাক্তও কম

আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ০৫:২৪ পিএম

করোনাভাইরাসে নতুন করে আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। এর বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ৪৮২ জন। গতকালও দেশে করোনায় ১২ জনের মৃত্যু হয়। ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৬১৪ জনের। গতকাল আক্রান্ত হয়েছিলেন ১১ হাজার ৪৩৪ জন।

শনাক্তের হার ২৮ দশমিক ০২ শতাংশ। গতকাল এই হার ছিলো ২৮ দশমিক ৪৯ শতাংশ।

শনিবার (২২ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, নতুন মৃত্যু নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ২০৯ জনের।

দেশে করোনার শনাক্তের ৬৮৫তম দিন পর্যন্ত বিভিন্ন সময়ে মোট সংক্রমিত হয়েছেন ১৬ লাখ ৭৪ হাজার ২৩০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৬ হাজার ৭৯ জন।

বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৮৯ হাজার ৯৪২ জন।

গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ২০৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৪ হাজার ৩১১টি নমুনা।

তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১১ জন পুরুষ, ৬ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ১১ জন। চট্টগ্রাম ও খুলনা বিভাগে ২ জন করে মারা গেছেন। এছাড়া বরিশাল ও ময়মনসিংহ বিভাগে মারা গেছেন একজন করে। বাকি তিন বিভাগে কারো মৃত্যু হয়নি।

প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ; তা আট লাখ পেরিয়ে যায় এ বছর ৩১ মে। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়। এরপর আগের সব রেকর্ড ভেঙে ৬ জুলাই ১১ হাজার ৫২৫ জনের করোনার ধরা পড়ে।

আরও পড়ুন: সেন্ট মার্টিন রক্ষায় বাংলাদেশকে ডিক্যাপ্রিওর অভিনন্দন

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের আজ বিকেলের তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৬ লাখ ৫ হাজার ৩৯ জনের। সুস্থ হয়েছেন ২৭ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার ৫৫৯ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৩৪ কোটি ৭৩ লাখ ২৬ হাজার ২৭৮ জন।

একাত্তর/আরএ

এই দিনটিকে ২০২১ সাল থেকে আলজেরিয়ায় জাতীয় অভিবাসন দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে, যা ঔপনিবেশিক নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা আলজেরীয়দের সাহস ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানায়।
দেশবন্ধু গ্রুপের চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. ইদ্রিসুর রহমান সম্প্রতি বিফা অ্যাওয়ার্ডসে বাংলাদেশের শীর্ষ সিওওদের মধ্যে সেরা নেতৃত্বের পুরস্কার অর্জন করেছেন।
বাংলাদেশ বৈধ গণতন্ত্র প্রতিষ্ঠায় চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। একথা জানিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য রিচ ম্যাককরমিক বলেন, বাংলাদেশের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে।
বাংলাদেশ থেকে নার্স, ড্রাইভার, কৃষকসহ ১৫ হাজার দক্ষ জনবল নেবে জাপান।
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর