ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গোতে জাতিসংঘের দুই কর্মকর্তাকে হত্যার দায়ে ৫০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।
শনিবার (২৯ জানুয়ারি) এ রায় ঘোষণা করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে অনেকেই পলাতক রয়েছে। তবে ২০০৩ সাল থেকে দেশটিতে মৃত্যুদণ্ড দেয়া হয় না বলে তারা যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করবেন।
২০১৭ সালে জাতিসংঘের দুই কর্মকর্তা জাইদা কাতালান ও মাইকেল শার্পকে গাড়ি থামিয়ে গুলি করার পর গলাকেটে হত্যা করা হয়। তারা কঙ্গোর কাসাই অঞ্চলে সরকারি বাহিনী ও মিলিশিয়ার মধ্যকার দ্বন্দ্বে শত শত বেসামরিক নাগরিকের মৃত্যুর তদন্ত করছিলেন।
আরও পড়ুন: সিআইএ’র নির্যাতন নিয়ে যা লিখলেন আবু জুবায়দা
এ হত্যাকাণ্ডের জন্য কামুইনা নাপসু মিলিশিয়া বাহিনীকে দায়ী করে দেশটির সরকার। প্রাথমিকভাবে সরকারি বাহিনীর সম্পৃক্ততা অস্বীকার করলেও পরে বেশ কয়েকজন সামরিক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।
অবশেষে প্রায় পাঁচ বছরের বিচারকার্য শেষে ৫০ জনকে মৃত্যুদণ্ড দেয় দেশটির একটি সামরিক আদালত। সেইসাথে কে কর্নেলকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
রায়ের ব্যাপারে স্বস্তি প্রকাশ করলেও, এ হত্যাকাণ্ডে সরকারের উচ্চপদস্থ ব্যক্তিরা জড়িত এই সন্দেহে হত্যার নির্দেশ দানকারীদের খুঁজে বের করার দাই জানিয়েছে নিহতদের পরিবার।
একাত্তর/এসজে