বিশ্ব করোনা: কমেছে শনাক্ত, বেড়েছে মৃত্যু

গেলো ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনাভাইরাসে আরও ১০ হাজার ৮৫৪ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে রোগী শনাক্ত হয়েছে ২৩ লাখ ৩ হাজার ৪০৬ জন। গতকালের তুলনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত। 

এর আগে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিশ্বে ১০ হাজার ৬৫৪ জনের মৃত্যু এবং ২৩ লাখ ৮৯ হাজার ৬৬৬ জন আক্রান্ত হয়েছিলেন।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া যায়।

বিশ্ব এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪০ কোটি ৮৬ লাখ ৪৬ হাজার ১৩৭ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫৮ লাখ ১৯ হাজার ৩৫৭ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ কোটি ৮৫ লাখ ৬৫ হাজার ৪৯৮ জন।

ওমিক্রনের কারণে ইউরোপ জুড়ে করোনার প্রকোপ কিছুটা কমে আসলেও ওই অঞ্চলের একাধিক দেশে বাড়ছে শনাক্ত। গত ২৪ ঘণ্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছেন দুই লাখ ২৯ হাজার ৯৮৯ জন এবং মৃত্যু হয়েছে ২১৫ জনের। রাশিয়ায় আক্রান্ত দুই লাখ তিন হাজার ৯৪৯ জন এবং মৃত্যু ৭২২ জন, ব্রাজিলে আক্রান্ত এক লাখ ৬৬ হাজার তিন জন এবং মৃত্যু এক হাজার ১২১ জন।

এদিকে যুক্তরাষ্ট্রে মৃত্যু এখনও হাজারের ঘরেই রয়েছে, একদিনে দেশটিতে এক হাজার ৮৪৪ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত এক লাখ ৩৮ হাজার ৫৩৩ জন। ফ্রান্সে আক্রান্ত এক লাখ ৩১ হাজার ৩৭৬ জন এবং মৃত্যু ৩২৯ জন, জাপানে আক্রান্ত এক লাখ ৯৭ জন এবং মৃত্যু ১৭৫ জন, তুরস্কে আক্রান্ত ৯৫ হাজার ৬৫ জন এবং মৃত্যু ২৫৩ জন, নেদারল্যান্ডসে আক্রান্ত ৮০ হাজার ৬১০ জন এবং মৃত্যু ১৯ জন।

আরও পড়ুন: সার্চ কমিটিতে ১০ জনের নাম আওয়ামী লীগের

এছাড়া ইতালিতে আক্রান্ত ৬৭ হাজার ১৫২ জন এবং মৃত্যু ৩৩৪ জন। আর যুক্তরাজ্য আক্রান্ত ৫৮ হাজার ৮৯৯ জন এবং মৃত্যু ১৯৩ জন।

বিশ্বে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৭৪ কোটি ২৬ লাখ এক হাজার ২৮২ জন। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।


একাত্তর/আরবিএস