সার্চ কমিটিতে ১০ জনের নাম আওয়ামী লীগের

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ০২:৩৬ পিএম

নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিতে ১০ জনের নাম জমা দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের দুই সদস্যের একটি প্রতিনিধি দল শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে, মন্ত্রিপরিষদ বিভাগে এসে এ তালিকা জমা দেন। 

মন্ত্রিপরিষদ বিভাগে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ এবং উপ দপ্তর সম্পাদক সায়েম খান দলের পক্ষ থেকে নামের তালিকা জমা দেওয়া হয়।

পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ। তিনি জানান, সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক সেটাই চায় আওয়ামী লীগ। 

বলেন, সার্চ কমিটি প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ নেই। এর আগে দলের সভাপতিমণ্ডলীর সদস্যদের কাছ থেকে যোগ্য ব্যক্তিদের নাম নিয়েছেন দলটির সভাপতি শেখ হাসিনা। এসব নাম নিয়ে সভাপতিমণ্ডলীর সভায় আলোচনাও করেছেন। 

প্রস্তাবিত নামগুলো আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছ থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে তার বাসভবনে হস্তান্তর করা হয়। সেখান থেকে ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে প্রতিনিধিদলের সদস্য ড. সেলিম মাহমুদের নিকট বেলা ১১টার দিকে পৌঁছে দেওয়া হয়।



গত মঙ্গলবার বিকেলে দলটির সভাপতিমণ্ডলীর সভায় প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার হিসেবে যোগ্য ব্যক্তিদের নাম চান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে অংশ নেয়া নেতাদের কাছ থেকে কাগজে লিখিত নাম নেন তিনি। 



একাত্তর/ এনএ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন করেছে সরকার।
আইনজীবীদের শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৬-২৭ বর্ষের দুই দিনব্যাপী নির্বাচন আজ বুধবার (১৩ মে) শুরু হচ্ছে।
চলতি বছরের শেষের দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর