চাকরির কথা বলে ডেকে নিয়ে নারীকে গণধর্ষণ

চাকরি দেওয়ার কথা বলে ভারতের রাজধানী দিল্লী থেকে রাজস্থানে ডেকে নিয়ে এক নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে।

শনিবার রাজস্থানের চুরু শহরে পুলিশ কর্মকর্তা মমতা সারাশ্বাত এই তথ্য নিশ্চিত করেছেন। খবর এনডিটিভির।

তিনি জানান, চাকরি দেওয়ার কথা বলে দিল্লী থেকে চার যুবক ২৫ বছর বয়সী ওই নারীকে ডেকে নিয়ে আসে। পরে তাকে বন্দি করে ধর্ষণ করে এবং হাত-পা বেঁধে অজ্ঞান অবস্থায় ছাদ থেকে ছুঁড়ে ফেলে দেয়।

আরও পড়ুন: পাকিস্তানে আবারও ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা

কিন্তু একটি খুঁটির সঙ্গে দড়ি বেধে যাওয়ায় মেয়েটি প্রাণে রক্ষা পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে।

এই ঘটনায় একটি সরকারি হাসপাতালে ভুক্তভোগী নারীর মেডিক্যাল চেকআপ করানো হয়েছে। এছাড়া ভুক্তভোগীর দেয়া বক্তব্যের ওপর ভিত্তি করে অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।


একাত্তর/টিএ