মোদীর ভিত নাড়িয়ে দেয়ার হুংকার ‘তেলাপোকা’ পার্টির!

আপডেট : ০২ জুন ২০২৬, ০৯:৩০ এএম

ভারতের ১.৪২ বিলিয়ন জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষের বয়স ৩০ বছরের নিচে। আর এই বিশাল তরুণ সমাজকে লক্ষ্য করে মাত্র কয়েক দিনে কোটি কোটি ফলোয়ারের এক অভাবনীয় অনলাইন সাম্রাজ্য গড়ে তুলেছে একটি নতুন যুব আন্দোলন, যার নাম দেয়া হয়েছে ‘ককরোচ জনতা পার্টি’।

তবে এই লড়াই এবার আর শুধু সোশ্যাল মিডিয়ার স্ক্রিনে সীমাবদ্ধ থাকছে না। অনলাইনের ঝড় এবার আছড়ে পড়তে চলেছে রাজপথে। খোদ দেশের শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১২ বছরের শাসনের বিরুদ্ধে এক বিরাট প্রতিবাদের ডাক দিয়ে আগামী সোমবার ভারতের রাস্তায় নামার ঘোষণা দিয়েছেন এই আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।


বর্তমানেযুক্তরাষ্ট্রে বসবাসরত এই তরুণ তুর্কি ভারতে চলমান শিক্ষা ও কর্মসংস্থান সংকটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। সাম্প্রতিক সময়ে একের পর এক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং ফাইনাল পরীক্ষার মূল্যায়নে নজিরবিহীন ভুলের কারণে কোটি কোটি শিক্ষার্থীর ভবিষ্যৎ যখন খাদের কিনারায়, ঠিক তখনই এই ক্ষোভকে কাজে লাগিয়ে মাঠে নেমেছে সিজেপি।

নিজের ব্যক্তিগত এক্স অ্যাকাউন্টে অভিজিৎ দিপকে ঘোষণা করেছেন, আমি সরাসরি ভারতে ফিরছি শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করতে। দিল্লির বুকে একটি শান্তিপূর্ণ গণবিক্ষোভে যোগ দেয়ার জন্য দেশের তরুণ সমাজকে আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের কাছ থেকে জবাবদিহিতা চাওয়া আমাদের সাংবিধানিক অধিকার।

ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে ৮ লক্ষ শিক্ষার্থী একটি গণস্বাক্ষর পিটিশনে সই করেছেন, যদিও এই বিষয়ে শিক্ষামন্ত্রী বা সরকারি মুখপাত্রের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।


দলটির অদ্ভুত নাম ‘ককরোচ’ বা তেলাপোকা কেন?

এই আন্দোলনের নামকরণের পেছনে রয়েছে এক চরম বিদ্রূপাত্মক এবং চটকদার ইতিহাস। কিছুদিন আগে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত দেশের বেকার যুবকদের একাংশকে ‘তেলাপোকা’ বা ককরোচের সাথে তুলনা করেছিলেন।

পরে অবশ্য ড্যামেজ কন্ট্রোল করতে প্রধান বিচারপতি সাফাই দেন যে, তিনি সাধারণ তরুণদের ছোট করতে চাননি, বরং যারা ‘ভুয়া ও জাল ডিগ্রি’ নিয়ে বসে আছে তাদের উদ্দেশ্য করেই এই মন্তব্য করেছিলেন। কিন্তু ততোক্ষণে যা হওয়ার হয়ে গেছে!

এই অপমানকেই হাতিয়ার বানিয়ে যুবসমাজ নিজেদের দলের নাম রেখে দেয় ‘ককরোচ জনতা পার্টি’। বর্তমানে শুধুমাত্র ইনস্টাগ্রামেই এদের ফলোয়ার সংখ্যা ২২ মিলিয়ন ছাড়িয়ে গেছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক রাজ্য নির্বাচনগুলোতে মোদীর দল জয় পেলেও, ইরানের সাথে চলমান যুদ্ধের কারণে ভারতে জ্বালানি তেলের আকাশচুম্বী দাম এবং গ্যাসের তীব্র সংকটে সাধারণ মানুষের যে নাভিশ্বাস উঠেছে, তার সাথে এই যুব বিদ্রোহ যোগ হয়ে মোদী ভাবমূর্তিতে বড় ফাটল ধরাতে পারে।


গ্রেপ্তারের ভয় ও সরকারের ‘পাকিস্তান’ কার্ড

আমেরিকায় দুই বছর ধরে থাকা অভিজিৎ দিপকে স্বীকার করেছেন, ভারতে ফিরলে তাঁকে গ্রেপ্তার করা হতে পারে বলে তাঁর পরিবার ও বন্ধুবান্ধবরা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। তবে সাহসের সাথে তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, আমরা আর কতদিন এভাবে ভয়ের মধ্যে বেঁচে থাকব?

ইতিমধ্যেই সিজেপির ‘এক্স’ অ্যাকাউন্টটি ভারতে ব্লক করা হয়েছে এবং তাদের ইনস্টাগ্রাম পেজটিও হ্যাকারদের কবল থেকে উদ্ধার করতে হয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন দিপকে।

এদিকে এই তরুণদের উত্থানে রীতিমতো কেঁপে উঠেছে দিল্লির ক্ষমতার অলিন্দ। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ইতিমধ্যেই সিজেপির বিরুদ্ধে চিরাচরিত ‘দেশবিরোধী’ তকমা সেঁটে দিয়ে অভিযোগ করেছেন যে, এই দল নাকি চিরশত্রু পাকিস্তান এবং ‘ভারত-বিরোধী গ্যাং’ থেকে সোশ্যাল মিডিয়া ফলোয়ার কিনছে! প্রধানমন্ত্রী মোদী অবশ্য এই বিষয়ে এখনো নীরব।


তবে ক্ষোভের আগুন কতটা তীব্র, তা বোঝা যায় সরকারের একটি সাম্প্রতিক সিদ্ধান্তেই। গত মাসে প্রশ্ন ফাঁসের কারণে মেডিকেল প্রবেশিকা পরীক্ষা বাতিল করতে বাধ্য হওয়ায় দেশজুড়ে যে তীব্র ছাত্র অসন্তোষ তৈরি হয়েছে, তা সামাল দিতে এবার পুনর্নির্বাচনের প্রশ্নপত্র বহনের জন্য ডাক বিভাগের ওপর ভরসা না রেখে সরাসরি ভারতীয় বিমানবাহিনী মোতায়েনের পরিকল্পনা করছে মোদি সরকার।

এছাড়া সিজেপি দেশের তীব্র বেকারত্বকেও সামনে এনেছে; যেখানে সরকারি তথ্যই বলছে ১৫ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে বেকারত্বের হার গত বছর ছিল ৯.৯%, যা দেশের সামগ্রিক বেকারত্বের হারের (৩.১%) চেয়ে তিন গুণ বেশি। সোশ্যাল মিডিয়ার এই ‘তেলাপোকা’ বাহিনী এখন দিল্লির রাজপথে কী ধরণের রাজনৈতিক সুনামি তৈরি করে, সেটাই এখন দেখার বিষয়!

এআরএস
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর