ভদকার জন্য মনকষ্টে আমেরিকা ও কানাডার সুরাপ্রেমীরা

গোটা বিশ্বের সুরাপ্রেমীদের কাছে রুশ ভদকার কদর বহু দিনের। কিন্তু এই ভদকার জন্য মনকষ্টে আছেন আমেরিকা-কানাডার অনেক নাগরিক। 

ইউক্রনের আগ্রাসনের পর রাশিয়ার উপর চারদিক থেকে নিষেধাজ্ঞার কারণে আর কিছু দিন পর আমেরিকা ও কানাডার মতো দেশে রুশ ভোদকা আর পাওয়া যাবে না। 

ইউক্রেনে পুতিনের সামরিক অভিযানের কথা ঘোষণার পরই গোটা বিশ্বের অনেক চিত্রই বদলে গেছে। হঠাৎ করে ধস নেমেছিলো শেয়ার বাজারে, তেমনই একলাফে বেড়ে যায় স্বর্ণের দাম।

সেই সঙ্গে পশ্চিমা দেশগুলো একের পর এক বাণিজ্যিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে শুরু করে রাশিয়ার উপর। যাতে করে দেশটি বাধ্য হয় সামরিক পথ থেকে সরে দাঁড়াতে। 

তারই অংশ হিসাবে রাশিয়ার ভোদকাকে নিষিদ্ধ করা হয়। রাশিয়ায় তৈরি কোন ধরনের ব্র্যান্ডেড স্পিরিট আর মার্কিন মুলুকে বা কানাডাতে বিক্রি হবে না। 

এসব নিষেধাজ্ঞার বেড়াজালে আটকে কানাডিয়ান ও আমেরিকান সুরাপ্রেমীরা রাশিয়ান ভোদকার মত সুরাপ্রেম থেকে বঞ্চিত হবেন তা বলাই বাহুল্য। 

প্রসঙ্গত, ইউক্রেনে সামরিক অভিযানের প্রেক্ষিতে রাশিয়ার বিরুদ্ধে একাধিক কূটনৈতিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণা করেছে আমেরিকা। 


সেই নিষেধাজ্ঞার তালিকায় নতুন সংযোজন রাশিয়ান ভদকা। রোববার দুই দেশই রাশিয়ান মদ বিক্রি নিষিদ্ধ করেছে। কোনও পানশালা বা মদের দোকানে মিলবে না জনপ্রিয় এই পানীয়। 

শনিবার আমেরিকার নিউ হ্যাম্পশায়ারের গভর্নর ক্রিস সুনুনু জানিয়ে দেন, রাশিয়ান ভদকা বা মদ কোনটাই আর সেখানের কোনও আউটলেটে পাওয়া যাবে না। 

আরও পড়ুন: রাশিয়ার আকাশসীমায় ৩৬ দেশের বিমান চলাচল নিষিদ্ধ ঘোষণা

এই একই সুরে সুর মিলিয়েছেন কানাডা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আবহ পরিস্থিতিতে কানাডার কোনও স্টোরে পাওয়া যাবে না রাশিয়ান মদ ও অন্যান্য জিনিস। 

রয়টার্স জানিয়েছে, অন্টারিও, ম্যানিটোবা, নিউ ফাউন্ডল্যান্ডের মদের দোকান থেকে ইতিমধ্যেই রাশিয়ান মদের বোতল সরিয়ে ফেলা হয়েছে। 

কানাডার পরিসংখ্যান ব্যুরো তথ্য অনুযায়ী, ২০২১ সালে কানাডা রাশিয়ার থেকে ৩.৭৮ মিলিয়ন ডলারের মদ কিনেছিলও। বলা বাহুল্য, হুইস্কির পর রুশ ভদকাই কানাডিয়ানদের বেশি পছন্দের।

একাত্তর/আরবিএস