রাশিয়ার আকাশসীমায় ৩৬ দেশের উড়ান চলাচল বন্ধ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৯ পিএম

এবার ৩৬টি দেশের বিমান চলাচলের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করার ঘোষণা করলো রাশিয়া। এই নিষেধাজ্ঞার মধ্যে কানাডা, যুক্তরাজ্য, জার্মানিসহ রয়েছে ইউরোপের অধিকাংশ দেশ।  

রাশিয়ার রাষ্ট্রীয় বিমান চলাচল সংস্থা জানিয়েছে, এই ৩৬টি দেশের বিমানগুলো শুধুমাত্র বিশেষ অনুমতি নিয়েই রাশিয়ার আকাশসীমায় প্রবেশ করতে পারবে।

সোমবার (২৯ ফেব্রুয়ারি) রাশিয়ার রাষ্ট্রীয় বিমান চলাচল সংস্থা এ পদক্ষেপ গ্রহণ নিয়েছে বলে নিশ্চিত করে আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি। 

এর আগে ইউক্রেন আক্রমণের প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও কানাডা তাদের আকাশসীমা ব্যবহার করে রাশিয়ার সব ধরনের বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। ইইউ-কানাডার সেই সিদ্ধান্তের জবাবে একই ধরনের পদক্ষেপ নিলো মস্কো। 

এদিকে ইউক্রেন আক্রমণের পঞ্চমদিনে চলমান সংঘাত নিয়ে আলোচনায় বসেছে রাশিয়া ও ইউক্রেন। বেলারুশ সীমান্তের গোমেল শহরে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টার বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

আরও পড়ুন: বৈঠকে যুদ্ধবিরতি ও রুশ সেনা প্রত্যাহার দাবি করবে ইউক্রেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অফিসও বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। কিয়েভের প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ এবং প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক রয়েছেন।

বৈঠক শুরু আগে ইউক্রেনের প্রেসিডেন্ট যেলেনস্কি রুশ সৈন্যদের অস্ত্র নামিয়ে রাখার আহ্বান জানিয়েছেন। একইসাথে তিনি ইউক্রেনকে দ্রুত সদস্যপদ দেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি অনুরোধ করেছেন। 


একাত্তর/আরবিএস 

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর