কুয়েতে যেতে লাগবে না করোনা পরীক্ষার সনদ

করোনাবিধি শিথিল হয়েছে কুয়েতে। দুই অথবা তিন ডোজ টিকা নেয়াদের কুয়েতে যাতায়াতে আর পিসিআর পরীক্ষা এবং হোম কোয়ারেন্টাইন লাগবে না। 

করোনা প্রকোপ কমতে শুরু করায় এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে যারা টিকা নেননি তাদের কুয়েতে ঢুকতে হলে ৭২ ঘণ্টা আগে করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে। 

তবে সাত দিনের হোম কোয়ারেন্টাইন শেষে আবারো পিসিআর পরীক্ষার ফল নেগেটিভ আসলে তাদের কোয়ারেন্টাইন বাতিল হবে। 

আরও পড়ুন: যুদ্ধাপরাধ করলে কবরে পাঠানো হবে: জেলেনস্কি

এদিকে, বাংলাদেশ সরকারের বিধিনিষেধ থাকার কারণে কুয়েত থেকে টিকা নেয়ারা দেশে ছুটিতে যাওয়ার সময় বিমানবন্দরে দেখাতে হচ্ছে করোনা নেগেটিভ রিপোর্ট। 

এই নিয়ম বাতিলের দাবি জানিয়েছে কুয়েত প্রবাসীরা। এই নির্দেশনার কারণে এখন দেশে ফিরতে তাদের বাড়তি খরচ ও সময় নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন তারাও।  


একাত্তর/এসজে