বন্দর আব্বাসের প্রতিশোধ নিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

আপডেট : ২৮ মে ২০২৬, ০৭:৪৫ পিএম

ভঙ্গুর যুদ্ধবিরতির তোয়াক্কা না করে মধ্যপ্রাচ্যে আবারও সরাসরি সংঘাত ও চরম উত্তেজনায় জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র এবং ইরান। বৃহস্পতিবার ভোরে দক্ষিণ ইরানের বন্দর আব্বাস বিমানবন্দর সংলগ্ন এলাকায় মার্কিন বিমান হামলার জবাবে কুয়েতে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই হামলাকে যুদ্ধবিরতির ‘গুরুতর লঙ্ঘন’ বলে তীব্র নিন্দা জানিয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, আইআরজিসি এক বিবৃতিতে নিশ্চিত করেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৪টা ৫০ মিনিটে তারা কুয়েতের ওই মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে প্রতিশোধমূলক পাল্টা আঘাত হেনেছে। কয়েক ঘণ্টা আগে বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার জবাবেই এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে দাবি তেহরানের।

আইআরজিসি সতর্ক করে বলেছে, এই প্রতিক্রিয়া শত্রুর জন্য একটি গুরুতর হুঁশিয়ারি, যাতে তারা জানতে পারে যে কোনো আগ্রাসনই জবাবহীন থাকবে না। আর এর পুনরাবৃত্তি হলে আমাদের পরবর্তী প্রতিক্রিয়া হবে আরও বেশি সুনির্দিষ্ট ও বিধ্বংসী।


পরবর্তীতে মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, স্থানীয় বুধবার রাত ১০টা ১৭ মিনিটে ইরান কুয়েতের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা কুয়েতি প্রতিরক্ষা বাহিনী সফলভাবে আকাশেই ধ্বংস বা ইন্টারসেপ্ট করেছে। সেন্টকম এই ঘটনাকে ইরানি শাসকগোষ্ঠী কর্তৃক যুদ্ধবিরতির এক চরম ও জঘন্য লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে।

সেন্টকম তাদের বিবৃতিতে আরও দাবি করেছে, এর আগে ইরানি বাহিনী হরমুজ প্রণালী ও তার আশপাশে স্পষ্ট হুমকি তৈরি করে ৫টি ‘ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন’ উৎক্ষেপণ করেছিল, যার সবকটিই মার্কিন বাহিনী ধ্বংস করেছে। এছাড়া বন্দর আব্বাসের একটি গ্রাউন্ড কন্ট্রোল সাইট থেকে ষষ্ঠ ড্রোনটি উৎক্ষেপণের প্রস্তুতি নেওয়ার সময় মার্কিন বাহিনী সেখানে আঘাত হেনে সেটি প্রতিহত করে।

এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, হরমুজ প্রণালীতে হুমকি তৈরি করায় তারা ইরানের ৪টি ড্রোন ভূপাতিত করেন এবং বন্দর আব্বাসের নিয়ন্ত্রণ কেন্দ্রে হামলা চালান। মার্কিন প্রশাসনের দাবি, এই সামরিক পদক্ষেপগুলো সম্পূর্ণ পরিমাপিত, আত্মরক্ষামূলক এবং যুদ্ধবিরতি বজায় রাখার স্বার্থেই নেওয়া হয়েছিল।

চলতি সপ্তাহের শুরুতেই দক্ষিণ ইরানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং মাইন স্থাপনের চেষ্টায় থাকা ইরানি নৌকাগুলোকে লক্ষ্য করে মার্কিন বাহিনী আরেকটি হামলা চালিয়েছিল, যা সেন্টকম নিশ্চিত করার পর ইরান তাকে যুদ্ধবিরতির মারাত্মক লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানায়।


এই সংঘাতের রেশ ধরে ইরানের সাথে যুদ্ধ অবসানের আলোচনা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া মন্তব্য করে বলেছেন, আমি এই আলোচনার অগ্রগতিতে এখনও সন্তুষ্ট নই, তবে আমরা সন্তুষ্ট হব। নয়তো আমাদের এই কাজ পুরোপুরি শেষ করতে হবে (যুদ্ধ চালিয়ে যেতে হবে)।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি যৌথ বাহিনী ইরানের ওপর ভয়াবহ সামরিক আগ্রাসন শুরু করলে মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। জবাবে ইরানও ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এবং কৌশলগত হরমুজ প্রণালী অবরুদ্ধ করে দেয়।

পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল দুই পক্ষের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসলামাবাদে হওয়া শান্তি আলোচনা কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়। পরবর্তীতে ট্রাম্প এই যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দিলেও ইরানি বন্দরগামী সমস্ত জাহাজের ওপর কঠোর অবরোধ বজায় রেখেছেন, যা দুই দেশকে আবারও এক রক্তক্ষয়ী সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে।

এআরএস
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল 'হরমুজ প্রণালী' নিয়ে যুক্তরাষ্ট্রকে চরম হুঁশিয়ারি ও খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর