যুদ্ধাপরাধ করলে কবরে পাঠানো হবে: জেলেনস্কি

আপডেট : ০৭ মার্চ ২০২২, ০১:৪৮ পিএম

রুশ বাহিনীকে হুশিয়ারি দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ অঞ্চলে কোনও রুশ সেনা যুদ্ধাপরাধ করলে, তাদের বাহিনী সেই সেনাকে কবরে পাঠিয়ে দেবে।

রোববার রাতে কিয়েভ থেকে জাতির উদ্দেশে দেয়া এক বার্তায় এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। বলেন, ‘কবর ছাড়া এই পৃথিবীতে আপনাদের জন্য কোন শান্ত জায়গা থাকবে না’।

রুশ বাহিনীকে সতর্ক করে জেলেনস্কি বলেন, ইউক্রেনে আগ্রাসনের সময় যদি কোনও রুশ সেনা ‘নির্বিচার খুন’ করে থাকে তাহলে তাকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। 

যারা এমন ধরনের হামলার আদেশ দিয়েছেন ও যারা অপরাধে জড়িত তাদের বিচারের আওতায় আনতে ‘ট্রাইব্যুনাল’ গঠনের আহবান জানান জেলেনস্কি।

আরও পড়ুন: মার্কিনরা মিগ ২৯ ও এসইউ ২৫ যুদ্ধবিমান পাঠাচ্ছে ইউক্রেনে

জেলেনস্কি রুশ সেনাদের উদ্দেশ্যে আরও বলেন, তাদেরকে সতর্ক করে জানানো হয়েছিল যে তারা ইউক্রেনে আক্রমণের সময় ইচ্ছাকৃত হত্যার জন্য এক সময় বিচারের মুখোমুখি হবে।

তিনি বলেন, ‘ইউক্রেনে এরকম কত পরিবার মারা গেছে? আমরা ক্ষমা করব না। আমরা ভুলব না। এই যুদ্ধে যারা নৃশংসতা করেছে আমরা তাদের সবাইকে শাস্তি দেব আমাদের ভূমিতে’।

এ সময় মস্কোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পশ্চিমা নেতাদের আহ্বান জানান তিনি। জেলেনস্কি বলেন, আগ্রাসন পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা যথেষ্ট নয়।


একাত্তর/এসজে

ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে ঘায়েল করতে এদের কোনো খাবারের প্রয়োজন হয় না, তেষ্টা মেটাতে এক ফোঁটা পানিরও দরকার পড়ে না! রক্ত-মাংসের মানুষ নয়, অথচ শত্রুর ডেরায় ঢুকে নিখুঁত নিশানায় হানা দিতে ওস্তাদ।...
রাশিয়ার ভেতরে গুরুত্বপূর্ণ জ্বালানি ও শিল্প অবকাঠামো লক্ষ্য করে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার, রুশ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চলে এই হামলা চালানো...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর