যুদ্ধবিরতিতে রাজি হলেই আলোচনা সম্ভব: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ ও মস্কো যুদ্ধবিরতিতে রাজি হবার আগে কোর ধরনের শান্তি আলোচনা শুরু হতে পারে না। 

শুক্রবার, ইউক্রেনের রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এ সময় তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধবিরতি ছাড়া আলোচনা চালানো যায় না। 

জেলেনস্কি বলেন, শান্তি আলোচনা নিয়ে কূটনীতিকরা কাজ করছেন এবং তারা দু’দেশের সম্ভাব্য এজেন্ডার কিছু বিষয় নিয়ে কথা বলেছেন। তিনি চান শতভাগ যুদ্ধবিরতির মধ্যে কথা হোক।

সেই সঙ্গে ইউক্রেনের নেতা বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যে কোন সময় আলোচনায় বসতে রাজি। 

তিনি আরো যোগ করেন, জেরুজালেমে ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন তিনি। 

রাশিয়া-ইউক্রেন আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে, পুতিনের এমন মন্তব্যের জবাবে জেলেনস্কি বলেন, মস্কোর এমন সংকেতে তিনি খুশি হয়েছে। 

তবে সেই সঙ্গে তিনি এও জানান, গত ১২ বছরে তিনি মস্কোর কাছ থেকে কোন ধরনের আলোচনার দাওয়াত পাননি। 

একাত্তর/ এনএ