আমেরিকার সাথে পরোক্ষ আলোচনা স্থগিত করলো ইরান

লেবাননে ইসরাইলি আগ্রাসন

আপডেট : ০১ জুন ২০২৬, ০৮:৫৯ পিএম

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর সব কূটনৈতিক প্রচেষ্টাকে বড় ধরনের ধাক্কা দিয়ে আমেরিকার সাথে চলমান পরোক্ষ শান্তি আলোচনা স্থগিত ঘোষণা করেছে ইরান। লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই আরও জোরদার করতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেনা মোতায়েনের নির্দেশ দেওয়ার পরপরই তেহরান এই কঠোর সিদ্ধান্ত নেয়।

সোমবার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এই ঘোষণার পরপরই বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম এক লাফে ব্যারেল প্রতি ৫ ডলারেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

তাসনিম নিউজের তথ্য অনুযায়ী, লেবাননে ইসরাইলি হামলার জেরে ক্ষুব্ধ ইসলামি প্রজাতন্ত্র ইরানের মধ্যস্থতাকারী দল ওয়াশিংটনের সাথে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। গত এপ্রিলের শুরু থেকে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতির মাঝেই গত সপ্তাহে আমেরিকা ও ইরানের মধ্যে নতুন করে মারাত্মক সামরিক সংঘাত শুরু হয়।


এর ওপর লেবানন ফ্রন্টে ইসরাইলের নতুন আগ্রাসন তিন মাস ধরে চলা এই যুদ্ধকে চূড়ান্ত অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক মাধ্যম এক্সে ওয়াশিংটন ও তেল আবিবকে হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, যে কোনো একটি ফ্রন্টে যুদ্ধবিরতি লঙ্ঘন মানে সব ফ্রন্টেই যুদ্ধবিরতি লঙ্ঘন করা। এই আগ্রাসনের সমস্ত পরিণতির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলই দায়ী থাকবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সম্মিলিতভাবে শুরু করা এই যুদ্ধে এ পর্যন্ত ইরান ও লেবাননে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। ইরান ইতিপূর্বেই বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান রুট 'হরমুজ প্রণালী' কার্যত বন্ধ করে দেওয়ায় বিশ্ব অর্থনীতিতে তীব্র সংকট তৈরি হয়েছে।

তাসনিম জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে ইরান ও তাদের সহযোগী 'প্রতিরোধ ফ্রন্ট' এবার হরমুজ সম্পূর্ণ অবরুদ্ধ করার এজেন্ডা হাতে নিয়েছে। শুধু তাই নয়, ইসরাইল ও তার সমর্থকদের শাস্তি দিতে সুয়েজ খালের নৌপথ নিয়ন্ত্রণকারী ইয়েমেন উপকূলের কৌশলগত ‘বাব আল-মান্দেব’ প্রণালীতেও নতুন ফ্রন্ট খোলার পরিকল্পনা করছে তারা। ইয়েমেনের হুথিরা এই ফ্রন্ট সক্রিয় করলে বৈশ্বিক জ্বালানি ও পণ্য সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার ঝুঁকিতে পড়বে।


এদিকে, আন্তর্জাতিক জলসীমায় মার্কিন ড্রোন ভূপাতিত করার জেরে গত সপ্তাহে দক্ষিণ ইরানে মার্কিন বিমান হামলার পর, সোমবার কুয়েতে অবস্থিত একটি প্রধান মার্কিন বিমান ঘাঁটিতে পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরানের আইআরজিসি।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা কুয়েতে মোতায়েন করা মার্কিন সেনাদের লক্ষ্য করে ছড়া দুটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ধ্বংস করেছে এবং এতে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি। তবে এই হামলার পর কুয়েত তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে এই ধরণের হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

এই চরম উত্তেজনার মধ্যেও গভীর রাতে এক সোশ্যাল মিডিয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর আগের দাবিতেই অনড় থেকে বলেন, ইরান আসলে একটি চুক্তি করতে খুবই আগ্রহী। একই সাথে তিনি রিপাবলিকান পার্টির ভেতরের ও বাইরের সমালোচকদের এই আলোচনা নিয়ে নেতিবাচক মন্তব্য বা 'কিচিরমিচির' করা বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, আপনারা শুধু শান্ত হয়ে বসে থাকুন, শেষ পর্যন্ত সব ঠিক হয়ে যাবে, সব সময়ই যেমনটা হয়ে থাকে!

তবে ট্রাম্পের এই আশাবাদকে উড়িয়ে দিয়ে সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ওয়াশিংটনের বিরুদ্ধে দ্বিমুখী ও স্ববিরোধী বার্তা পাঠানোর অভিযোগ তুলেছেন। তিনি বলেন, আমেরিকা ক্রমাগত তাদের অবস্থান পরিবর্তন করছে এবং নিত্যনতুন স্ববিরোধী দাবি সামনে আনছে, যা আলোচনার প্রক্রিয়াকে কেবল দীর্ঘায়িতই করবে। বাঘাই পরিষ্কার করে দেন, মধ্যপ্রাচ্যে এবং বিশেষ করে লেবাননে ইসরাইলের পদক্ষেপকে আমেরিকা থেকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই।


বহুমাত্রিক দ্বন্দ্বে আটকে শান্তি চুক্তি:
আসন্ন নভেম্বরের মার্কিন কংগ্রেস নির্বাচনের আগে ভোটারদের ক্ষোভ প্রশমন করতে ডোনাল্ড ট্রাম্পের ওপর হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার এবং জ্বালানি তেলের দাম কমানোর তীব্র অভ্যন্তরীণ চাপ রয়েছে। অথচ নিজের দলের কট্টরপন্থীদের কারণে তেহরানকে কোনো ছাড়ও দিতে পারছেন না তিনি। ট্রাম্পের মূল লক্ষ্য ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা, যদিও তেহরান শুরু থেকেই পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা অস্বীকার করে আসছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের দেয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা সম্পূর্ণ প্রত্যাহার, বিদেশি ব্যাংকে আটকে থাকা শত শত কোটি ডলারের ইরানি তেলের রাজস্ব ফেরত পাওয়া এবং যুদ্ধ শুরুর পর ইরানের বন্দরগুলোতে দেওয়া মার্কিন অবরোধ তুলে নেওয়ার দাবিতে অনড় রয়েছে তেহরান।

অন্যদিকে, লেবাননে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের নতুন সংঘাত এই আলোচনার সমীকরণকে আরও জটিল করে তুলেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সোমবারও লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর ঘাঁটিতে বিমান হামলার নির্দেশ দিয়েছেন এবং হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্বের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছেন।

যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে পরিস্থিতি ধীরে ধীরে শান্ত করার একটি কূটনৈতিক পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন, তবে ইরানের পরোক্ষ আলোচনা বর্জনের পর মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখন এক মহাবিপর্যয়ের দিকে মোড় নিল।

এআরএস
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর