চীনে ইস্পাত কারখানায় আগুনে সাতজনের মৃত্যু

চীনের ইনার মঙ্গোলিয়া অঞ্চলে একটি ইস্পাত কারখানায় আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ মার্চ) সকালে বাও গাং ইউনাইটেড স্টিল প্ল্যান্টে আগুন লাগে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

কারখানার একটি অংশে রক্ষণাবেক্ষণের সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। 

আরও পড়ুন: করোনায় ৬০ লাখ ৬৫ হাজার মৃত্যু

তবে দুর্ঘটনার ফলে কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে কিনা সে ব্যাপারে এখনও কিছু জানায়নি তারা।

এ প্ল্যান্টে বছরে দেড় কোটি টন ইস্পাত পণ্য উৎপাদিত হয় বলে তাদের ওয়েবসাইট থেকে জানা যায়। 


একাত্তর/এসজে