জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) বলছে, ইউক্রেনে রুশ সামরিক অভিযানে এখন পর্যন্ত ৩৫ লাখ ইউক্রেনীয় নাগরিক বিদেশে আশ্রয় নিয়েছে। আর অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে আরও ৬৫ লাখ মানুষ। এমন অবস্থায় ইউক্রেনের শরণার্থীদের জন্য তহবিল গঠন করতে নিজের পদক বিক্রির ঘোষণা দিয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান সাংবাদিক দিমিত্রি মুরাতভ।
রাশিয়ার নাভায়া গেজেট পত্রিকার সম্পাদক দিমিত্রি মুরাতভের বরাতে মঙ্গলবার (২২ মার্চ) এ খবর জানিয়েছে সিএনএন।
দিমিত্রি মুরাতভ বলেন, আমি ইউক্রেনের শরণার্থীদের জন্য তহবিল গঠন করছি এবং এই উদ্দেশে ২০২১ সালে প্রাপ্ত নোবেল পুরস্কারের পদক বিক্রির সিদ্ধান্ত নিয়েছি। বিক্রির টাকা শরণার্থী তহবিলে যোগ করা হবে।
আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধ: দেশ ছেড়েছে ৩৫ লাখ মানুষ, ৬৫ লাখ বাস্তুচ্যুত
এ সময় সাধারণ মানুষের কথা চিন্তা করে ইউক্রেনে যুদ্ধবিরতির আহ্বানও জানান দিমিত্রি।
উল্লেখ্য, ২০২১ সালের ৮ অক্টোবর ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসার সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পান রুশ সাংবাদিক দিমিত্রি মুরাতভ। ১৯৯৩ সালে মস্কোতে যাত্রা শুরু করে নাভায়া গেজেটা গেজেটা পত্রিকার সম্পাদক তিনি।
একাত্তর/আরবিএস