ইউক্রেন যুদ্ধ: দেশ ছেড়েছে ৩৫ লাখ মানুষ, ৬৫ লাখ বাস্তুচ্যুত

আপডেট : ২৩ মার্চ ২০২২, ০৩:১৭ পিএম

ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩৫ লাখ ইউক্রেনীয় নাগরিক পোল্যান্ডে সীমান্ত অতিক্রম করে বিদেশে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।  

ইউএনএইচসিআর'র বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে মঙ্গলবার (২২ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে।  

ইউএনএইচসিআরের মুখপাত্র ম্যাথিউ সল্টমার্শ এক সংবাদ সম্মেলনে বলেন, এটি ইউক্রেনের জনগণের জন্য আরেকটি দুঃখজনক মাইলফলক এবং এটি মাত্র এক মাসের মধ্যে অর্জিত হয়েছে। 

তিনি আরও বলেন, ইউক্রেনের ভেতরেই প্রায় ৬৫ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে।

আপনি সমগ্র জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশের দিকে তাকিয়ে আছেন, উল্লেখ করে তিনি বলেন, এই বহিঃপ্রবাহের গতি, মাত্রা এবং এই স্থানচ্যুতি সংকট সাম্প্রতিক সময়ে নজিরবিহীন।

এদিকে ইউক্রেনের শরণার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নোবেলজয়ী রুশ সাংবাদিক ও মুরাতভ দ্য নোভায়া গেজেটা পত্রিকার প্রধান সম্পাদক দিমিত্রি মুরাতভ। নিজের নোবেল পদক নিলামে তুলছেন তিনি।

তিনি জানিয়েছেন, নিলাম থেকে পাওয়া অর্থ দেওয়া হবে ইউক্রেনের শরণার্থী তহবিলে।

আরও পড়ুন: রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ চার

অন্যদিকে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ১৫ হাজারের বেশি রুশ সেনা মারা গেছেন বলে দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

তাদের সর্বশেষ বিবৃতিতে আরও জানানো হয়, গত ২৪ ফেব্রুয়ারি আক্রমণ শুরুর পর রাশিয়ার ২০৯টি ট্যাংক ধ্বংস করা হয়েছে। এছাড়া এক হাজার ৫৫৬টি সাঁজোয়া যুদ্ধযান, ২৫২টি কামান ধ্বংস হয়ে রাশিয়াত্র। তবে এমন দাবির কোনো নিশ্চিত প্রমাণ হাজির করেনি ইউক্রেন। 

একাত্তর/আরবিএস  

জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর