সরকার চূড়ান্ত করে ফেলেছে ইমরান বিরোধীরা

সুপ্রিম কোর্টের এক সিদ্ধান্তে প্রধানমন্ত্রী ইমরান খানের সব পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর ইমরান বিরোধীরা সম্ভাব্য প্রধানমন্ত্রীও ঠিক করে ফেলেছেন। ফেডারেল সরকারে সব বিরোধী দলের প্রতিনিধিত্ব থাকবে বলে সূত্রগুলো নিশ্চিত করেছে।

দ্য এক্সপ্রেস টিবিউনের খবরে বলা হয়েছে, ফেডারেল সরকার অন্তত ৬ মাস থেকে এক বছর মেয়াদি হবে বলে ধরে নিচ্ছে বিরোধী দলগুলো। এই সময়ের মধ্যে নির্বাচন পদ্ধতির সংস্কার, জবাবদিহি নিশ্চিত করার অন্যান্য গুরুত্বপূর্ণ রেজ্যুলুশন পাশ করতে হবে।

জাতীয় নির্বাচনের আগে নির্বাচনি আসনগুলোর সীমা নির্ধারণের পর্যাপ্ত সুযোগ পাবে নির্বাচন কমিশন। 

সূত্রগুলো বলছে, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শাহবাজ শরিফকে নতুন সরকারের প্রধানমন্ত্রী মনোনীত করেছে বিরোধীরা। শপথ নেয়ার পর তিনি সম্ভাব্য সরকার ঘোষণা করবেন।

এদিকে পার্লামেন্ট পুনর্বহালে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত এসেছে। ফলে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে খারিজ হয়ে যাওয়া অনাস্থা প্রস্তাবের ওপর ভোট হবে আগামীকাল শনিবার। 

আরও পড়ুন: অজি ও কিউই প্রধানমন্ত্রীর রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করেছে মস্কো

এমতাবস্থায় অনাস্থা ভোটে ইমরান খানের বিদায় ঘণ্টা বেজে যাবে ধরে নিয়ে সম্ভাব্য নতুন ফেডারেল সরকার গঠনের আলোচনা চলছে।


একাত্তর/আরএ