ইমরান খানকে হত্যার ষড়যন্ত্রে নকভি, বোনদের বিস্ফোরক দাবি

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৫ পিএম

কারাবন্দি পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, সুনীল গাভাস্কার, কপিল দেব, গ্রেগ চ্যাপেল এবং ক্লাইভ লয়েডের মতো বিশ্বখ্যাত সাবেক ক্রিকেট অধিনায়করা পাকিস্তান সরকারের কাছে একটি যৌথ আবেদন জমা দিয়েছেন। এই আন্তর্জাতিক তারকারা পাকিস্তানের ক্রিকেটের এই বরপুত্রের জন্য ‘ন্যায়সঙ্গত চিকিৎসা’ নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

তবে আন্তর্জাতিক মহলে এই সংহতি যখন বাড়ছে, ঠিক তখনই এক বিস্ফোরক অভিযোগ তুলেছেন ইমরান খানের বোনেরা। তাদের অভিযোগ, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি তাদের ক্রমাগত হুমকি দিচ্ছেন।

ইমরান খানের বোন ডা. উজমা খান এবং আলিমা খান দাবি করেছেন, মহসিন নকভি এবং পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির মিলে ইমরান খানকে হত্যার ষড়যন্ত্র করছেন। বোনদের দাবি, সাম্প্রতিক এক সাক্ষাতে খোদ ইমরান খান নিজেই তাঁদের এই প্রাণনাশের চক্রান্তের কথা জানিয়েছেন।

এক সংবাদ সম্মেলনে উজমা খান তাঁর ভাইয়ের সাথে হওয়া কথোপকথনের বর্ণনা দিয়ে বলেন, ওরা আমাকে মেরে ফেলবে; ওরা আমাকে হত্যার পরিকল্পনা চূড়ান্ত করেছে।


অন্যদিকে, আলিমা খান তাঁর ভাইয়ের চোখের অবস্থার অবনতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর দাবি, ইমরান খানকে তাঁর বিশ্বস্ত মেডিকেল টিমের সেবা নিতে দেয়া হচ্ছে না। তিনি ক্ষোভের সাথে বলেন, মহসিন নকভি আমাদের হুমকি দিচ্ছেন; ওরা রক্তের স্বাদ পেয়ে গেছে। যদি ইমরান খানের বা আমাদের কোনো ক্ষতি হয়, তবে মনে রাখবেন- আমরা কারও পরবর্তী প্রজন্মকেও ছেড়ে দেব না।

উজমা ও আলিমা খান অনুরোধ করেছিলেন যেন ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক ডা. আসিম এবং ডা. ফয়সাল তাকে পরীক্ষা করার সুযোগ পান, কিন্তু সেই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে।

তারা জানান, সরকার আমাদের চিকিৎসকদের প্রস্তাবিত বিশেষজ্ঞদের নাম বাতিল করে দেয় এবং বিকল্প নাম চায়। এরপর আমরা পরিবারের পক্ষ থেকে আমাদের কাজিন নওশেরওয়ান বার্কির নাম প্রস্তাব করি। অত্যন্ত পরিতাপের বিষয়, তাঁরা সেই নামটিও বাতিল করে দিয়েছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়!

ইমরান খানের পাশে বিশ্ব ক্রিকেট মহল: ইমরান খানের সুস্বাস্থ্য কামনায় আন্তর্জাতিক মহলের চাপ দিন দিন তীব্র হচ্ছে। সুনীল গাভাস্কার এবং কপিল দেবের পাশাপাশি ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুসের মতো কিংবদন্তি ক্রিকেটাররাও পাকিস্তান সরকারের কাছে সাবেক এই প্রধানমন্ত্রীর সুচিকিৎসা নিশ্চিত করার জন্য জরুরি পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন।

সূত্র: এনডিটিভি

এআরএস
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর