ইমরান খানকে নিয়ে লুকোচুরি, জীবন নিয়ে শঙ্কায় পিটিআই

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৯ পিএম

ইমরান খানের স্বাস্থ্যের নাজুক পরিস্থিতি নিয়ে চলমান বিতর্কের আগুনে ঘি ঢেলে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দাবি করেছে, তাদের প্রতিষ্ঠাতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে চিকিৎসার জন্য গোপনে কারাগার থেকে হাসপাতালে সরিয়ে নেওয়া হচ্ছে। দলটির পক্ষ থেকে তাঁর নিরাপত্তা ও আইনি অধিকার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। খবর এনডিটিভির।

পিটিআই এই গোপন স্থানান্তরকে মৌলিক অধিকারের মারাত্মক লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে এবং সতর্কতা দিয়েছে যে এটি তাঁর জীবনকে বিপন্ন করতে পারে।

এক বিবৃতিতে পিটিআই জানিয়েছে, পরিবারকে অন্ধকারে রেখে কর্তৃপক্ষ ইমরান খানকে চিকিৎসার জন্য সরিয়ে নিতে পারে এমন খবরে তারা গভীরভাবে উদ্বিগ্ন। দলটি বলে, “আমাদের নেতা ইমরান খানকে তাঁর পরিবারকে না জানিয়ে গোপনে হাসপাতালে সরিয়ে নেওয়ার পরিকল্পনা সংক্রান্ত খবর ও জল্পনায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ গভীর উদ্বেগ প্রকাশ করছে। এ ধরনের কর্মকাণ্ড মৌলিক মানবাধিকার এবং প্রচলিত আইনি বাধ্যবাধকতা উভয়েরই চরম লঙ্ঘন।

দলটি জেদ ধরেছে, যে কোনো শারীরিক পরীক্ষা অবশ্যই ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক এবং অন্তত একজন পারিবারিক সদস্যের উপস্থিতিতে হতে হবে। বিবৃতিতে আরও বলা হয়, সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে যে কোনো ধরনের গোপনীয়তাকে আমরা পুরোপুরি প্রত্যাখ্যান করছি। অতীতের মতো আবারও তথ্য গোপন করা ইমরান খানের স্বাস্থ্য ও জীবনকে ইচ্ছাকৃতভাবে ঝুঁকির মুখে ফেলার শামিল।


পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি গত শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন, আগামী দুই মাসের মধ্যে ইসলামাবাদের নবনির্মিত কারাগারটি চালু হলে ইমরান খানকে সেখানে স্থানান্তর করা হবে। নকভির মতে, নতুন ওই কারাগারে আধুনিক চিকিৎসা সুবিধা থাকবে।

২০২৩ সালের আগস্টে একটি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে ইমরান খান রাওয়ালপিন্ডির উচ্চ-নিরাপত্তাবেষ্টিত আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন।

এই পরিস্থিতি এমন এক সময়ে তৈরি হয়েছে যখন আদিয়ালা কারাগারে দীর্ঘদিনের নির্জন কারাবাস এবং অবহেলার কারণে ইমরান খানের দৃষ্টিশক্তি মারাত্মকভাবে হ্রাস পাওয়া এবং স্বাস্থ্যের চরম অবনতির খবর সামনে এসেছে।

সুপ্রিম কোর্ট নিযুক্ত আইনজীবী সালমান সাফদারের তৈরি একটি বিস্তারিত প্রতিবেদন, থেকে জানা গেছে, কারা কর্তৃপক্ষের চরম অবহেলায় ইমরান খান তাঁর ডান চোখের প্রায় ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন।


পিটিআই কর্তৃপক্ষের এই আচরণকে ‘পরিকল্পিত, অমানবিক ও বেআইনি’ বলে বর্ণনা করেছে। চিকিৎসার ক্ষেত্রে এই বিলম্বকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক ও অমানবিক’ আখ্যা দিয়ে দলটি অবিলম্বে বিশেষজ্ঞ চিকিৎসার দাবি জানিয়েছে।

ইমরান খানের সমর্থকদের কাছে এই তথ্যগুলো দীর্ঘদিন ধরে চলে আসা সেই অভিযোগকেই নিশ্চিত করছে, পাকিস্তানের সামরিক বাহিনী নিয়ন্ত্রিত ‘ডিপ স্টেট’ এক জনপ্রিয় বেসামরিক নেতাকে শারীরিক-মানসিকভাবে ভেঙে দেয়ার হাতিয়ার হিসেবে এই কারাবাসকে ব্যবহার করছে। প্রতিবেদন অনুযায়ী, ইমরান খান নিজে জানিয়েছেন, তিনি বেঁচে থাকার মৌলিক নূন্যতম চাহিদা ছাড়া আর কিছুই আশা করছেন না।

এআরএস
শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর