কিয়েভ পশ্চিমা অংশীদারদের কাছে মিগ-২৯ যুদ্ধবিমান সরবরাহের আহবান জানিয়েছে ইউক্রেন। যদিও এরিমধ্যে দেশটি কয়েকটি যুদ্ধবিমান পেয়েছে।
দেশটির পূর্বাঞ্চলে রাশিয়ার হামলা তীব্রতর হওয়ায় অবরুদ্ধ মারিউপুলে বুধবার (২০ এপ্রিল) ইউক্রেনীয় এক মেরিন কর্মকর্তা সতর্ক করে দিয়ে বলেছেন, তার বাহিনী ‘যদি কয়েক ঘণ্টা না হয় হয়তো শেষ দিনের মুখোমুখি হচ্ছে।’
এরপরেই কিয়েভ এই যুদ্ধবিমান সরবরাহের আহবান জানায়।
কিয়েভ বলেছে, তাদের পাইলটদের মিগ-২৯ যুদ্ধবিমান চালনার অভিজ্ঞতা রয়েছে, যা মুষ্টিমেয় পূর্ব ইউরোপীয় দেশের রয়েছে।
পেন্টাগন বলেছে, ইউক্রেনের বিমান বাহিনীকে শক্তিশালী করার জন্য সম্প্রতি যুদ্ধবিমান ও যন্ত্রাংশ পেয়েছে, তবে বিমানের সংখ্যা এবং বিমানের উৎস সম্পর্কে কিছু জানায়নি।
মারিউপুল দখলের লড়াইয়ে মস্কো সর্বশেষ আরেক আল্টিমেটাম জারি করে বলেছে, বুধবার মস্কো সময় বিকাল ২টা (১১০০ জিএমটি) নাগাদ মারিউপুল নগরীতে ইউক্রেনীয় যোদ্ধাদের আত্মসমর্পনের নির্দেশ দেয়া হয়েছে এবং ইউক্রেনীয় সৈন্যদের মধ্যে যারা অস্ত্র সমর্পণে সম্মত হবে তাদের জন্য মানবিক করিডোর খুলে দেয়া হবে।
আরও পড়ুন: সপ্তাহ না ঘুরতেই ইউক্রেনকে আবারো ৮০ কোটি ডলার সহায়তার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের
মারিউপুলের শেষ শক্ত ঘাঁটিতে যুদ্ধরত ইউক্রেনীয় মেরিনদের এক কমান্ডার বলেছেন, তার বাহিনী ‘যদি কয়েক ঘণ্টা না হয় হয়তো শেষ দিনের মুখোমুখি হচ্ছে।’
তিনি বুধবার ভোরে এক ফেসবুক পোস্টে তাদেরকে এখান থেকে সরিয়ে নেয়ার আবেদন জানান।
একাত্তর/আরএ