যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবটি লজ্জাজনক: রাশিয়া

আপডেট : ১০ জুন ২০২৬, ১০:৪৫ এএম

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানভ। একই সঙ্গে তিনি এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে সতর্কবার্তা দিয়েছেন।

মঙ্গলবার ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে এ তথ্য জানায়। 

সাক্ষাৎকারে উলিয়ানভ বলেন, বোর্ড অব গভর্নর্সে উত্থাপিত এই প্রস্তাবটি বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তার ভাষায়, এই পদক্ষেপে আগ্রাসীদের পক্ষ থেকে ভুক্তভোগীর ওপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে, যা উত্তেজনা আরও বাড়াতে পারে।

তিনি আরও জানান, খসড়াটি এখনও আনুষ্ঠানিকভাবে ভোটাভুটির জন্য উপস্থাপন করা হয়নি। বর্তমান প্রেক্ষাপটে এটি আদৌ উত্থাপন করা হবে কি না, সে বিষয়েও তিনি সংশয় প্রকাশ করেন।

উলিয়ানভের মতে, ইরানের ওপর চলমান মার্কিন ও ইসরাইলি হামলার প্রেক্ষাপটে এমন প্রস্তাব টেবিলে তোলা “সম্পূর্ণ অর্থহীন”।

উল্লেখ্য, আইএইএর নির্বাহী বোর্ডের বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইরানকে তাদের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের বিষয়ে অবিলম্বে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। পাশাপাশি যাচাইয়ের জন্য সংস্থাটিকে প্রয়োজনীয় প্রবেশাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরবিএস
ইউক্রেনজুড়ে রাতভর ৭০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ২৮০টিরও বেশি ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মশহরের কাছে চালানো এই হামলায় তিন শিশুসহ...
কেশম দ্বীপে এই রক্তক্ষয়ী মার্কিন হামলার পর ক্ষোভে ফেটে পড়ে ইরান। এর পাল্টা জবাবে জর্ডানের পূর্বাঞ্চলীয় মরুভূমিতে অবস্থিত ‘আল-আজরাক’ বিমান ঘাঁটিতে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়...
সাময়িক বিরতি কাটিয়ে মধ্যপ্রাচ্যের বারুদ আবার দাউদাউ করে জ্বলে উঠল! মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের ওপর এক ঘণ্টার এক বিধ্বংসী ‘ভারী বিমান হামলা’ শেষ...
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর কঠোর সামরিক পদক্ষেপের নজিরবিহীন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে কঠিন...
ব্যক্তিগত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে ব্যাংক কার্ড থেকে ‘অ্যাড মানি’ সুবিধা চালুর ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ন্ত্রক নির্দেশনা বাস্তবায়নের সময়সীমা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত...
গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে আগামী পাঁচ আগস্ট রাজধানীর পল্টনে সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
দ্বিপাক্ষিক বৈঠকে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার। দুই দেশের ঐকমত্যের ভিত্তিতে সব খাতের শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের...
ইউক্রেনজুড়ে রাতভর ৭০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ২৮০টিরও বেশি ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মশহরের কাছে চালানো এই হামলায় তিন শিশুসহ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর