মস্কোর তেল শোধনাগারে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

ক্রেমলিনের দোরগোড়ায় যুদ্ধ!

আপডেট : ১৮ জুন ২০২৬, ০৯:০০ পিএম

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি অবকাঠামোতে দ্বিতীয়বারের মতো বড় আঘাত। হামলাটি এতটাই শক্তিশালী ছিল যে, একটি তেল সংরক্ষণ ট্যাংকের বিশাল গোলাকার ঢাকনাটি ফ্রিসবির মতো উড়ে গিয়ে আকাশে আছড়ে পড়ে। শোধনাগার জুড়ে ছড়িয়ে পড়া দাউদাউ আগুনে পুরো মস্কোর আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়।

ক্রেমলিন থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে মস্কো রিং রোডের ভেতরে অবস্থিত এই গুরুত্বপূর্ণ স্থাপনায় ইউক্রেনের অনায়াস আঘাত সাধারণ রাশিয়ানদের কাছে একটি স্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছে। এই হামলার পর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিলহা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, বৃহস্পতিবার সকালে মস্কোবাসীর সবচেয়ে বড় প্রশ্ন ছিল, কী ঘটছে? আমি উত্তর দিচ্ছি, আপনাদের দেশ আমাদের বিরুদ্ধে একটি আগ্রাসী যুদ্ধ শুরু করেছে। বছরের পর বছর ধরে তারা আমাদের মানুষকে হত্যা করছে। এখন তো আপনারা বুঝলেন কী ঘটছে, এবার পুতিনকে গিয়ে জিজ্ঞেস করুন তিনি কবে এই যুদ্ধ থামাবেন।

কিয়েভের দাবি, রাশিয়ার ভেতরে ঢুকে এমন গভীর আঘাত প্রমাণ করে যে যুদ্ধের মোড় এখন ইউক্রেনের দিকে ঘুরছে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চলতি সপ্তাহে ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বনেতাদের কাছেও এই বার্তাটি পৌঁছে দিয়েছেন।


বিগত চার বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধকে ক্রেমলিন সব সময় ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে অভিহিত করে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মস্কোর সাধারণ নাগরিকরা এতদিন যুদ্ধের এই কঠিন বাস্তবতাকে এড়িয়ে নিজেদের স্বাভাবিক জীবনযাপন করতেই অভ্যস্ত ছিলেন। ২০২৩ সালের মে মাসে ক্রেমলিনে দুটি ড্রোন আঘাত হানার পর থেকে মস্কোতে মাঝেমধ্যে ড্রোন হামলা হলেও, তা ১৩ মিলিয়নের এই মেগাসিটির জনজীবনে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি।

তবে বৃহস্পতিবারের এই হামলা পুরো রাজধানী মস্কোকে কার্যত অচল করে দিয়েছে। নিরাপত্তার স্বার্থে মস্কোর সবগুলো বিমানবন্দরের ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয় এবং শহরের ব্যস্ততম শেরেমেতিয়েভো বিমানবন্দর থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হয়। শোধনাগারের কাছাকাছি মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। স্থানীয় অনলাইন চ্যাট রুমগুলোতে বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, হামলার সময় কোনো ধরনের সাইরেন বা সতর্কবার্তা বাজানো হয়নি। মস্কোর একটি স্থানীয় নিউজ চ্যানেল জানিয়েছে, হামলার পর বাতাসে তেলের কণা ছড়িয়ে পড়ায় শহরতলির বাসিন্দাদের গাড়ি ও জানালার কাচে তেলের আস্তরণ ও দাগ পড়ে গেছে।

এই ইউক্রেনীয় হামলার অর্থনৈতিক প্রভাব রাশিয়ার জ্বালানি বাজারেও পড়তে শুরু করেছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী এবং অন্যতম প্রধান জ্বালানি রপ্তানিকারক দেশ হওয়া সত্ত্বেও সাম্প্রতিক সপ্তাহে রাশিয়ার কিছু অংশে পেট্রোলের ঘাটতি দেখা দিয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই মাসেই রাশিয়া সমুদ্রপথে জ্বালানি আমদানি করতে বাধ্য হচ্ছে। মস্কো কর্তৃপক্ষ রাজধানীর জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক দাবি করলেও, দেশটির ফেডারেল অ্যান্টি-মনোপলি ওয়াচডগ একটি বড় খুচরা জ্বালানি বিক্রেতা প্রতিষ্ঠানকে নোটিশ পাঠিয়েছে, কেন তারা গত এক সপ্তাহে সবচেয়ে জনপ্রিয় গ্রেডের পেট্রোলের দাম ১৯ শতাংশ বাড়িয়েছে।


ইউক্রেনের কাছে এই হামলার গুরুত্ব আংশিকভাবে প্রতীকীও বটে। রাশিয়ার খোদ রাজধানীতে আগুনের এই ধ্বংসযজ্ঞের ছবি ও ভিডিও ইন্টারনেটে দ্রুত ছড়িয়ে পড়েছে, যা রুশ প্রশাসনের জন্য বেশ বিব্রতকর। এ নিয়ে রাশিয়ার সরকারপন্থী ব্লগার এবং টিভি উপস্থাপক আন্দ্রেই মেদভেদেভ ক্ষোভ প্রকাশ করে টেলিগ্রামে লিখেছেন, কয়েক দিন আগে কিছু বোকা মানুষ আগের হামলার ভিডিও ধারণ করে ইন্টারনেটে পোস্ট করেছিল, যা দেখে শত্রু পক্ষ তাদের পরবর্তী স্ট্রাইকের পরিকল্পনা ও সংশোধন করেছে। যারা এসব ভিডিও পোস্ট করছে, তারা খাঁটি রাষ্ট্রদ্রোহিতা করছে এবং তাদের বিচার হওয়া উচিত। ক্রেমলিনের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে যে, যুদ্ধের পরিস্থিতি ইউক্রেনের পক্ষে যাচ্ছে না। তবে এই হামলা নিয়ে কাজানে অবস্থানরত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

একাত্তর/এআরএস
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের একটি জনবহুল সমুদ্রসৈকতে ভয়াবহ ড্রোন হামলায় তিন শিশুসহ অন্তত সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। কৃষ্ণসাগরের তীরবর্তী ‘আর্খিপো-ওসিপোভকা’ গ্রামের কাছে ঘটে...
ইউক্রেনজুড়ে রাতভর ৭০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ২৮০টিরও বেশি ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মশহরের কাছে চালানো এই হামলায় তিন শিশুসহ...
ভূমধ্যসাগরের তীরে মিশরের অন্যতম গুরুত্বপূর্ণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) হাব 'দামিয়েত্তা' বন্দরে জোড়া জাহাজে রহস্যময় ড্রোন হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে! মিশরের মন্ত্রিসভা নিশ্চিত...
কাস্পিয়ান সাগরে ইরান সংশ্লিষ্ট জাহাজে ইউক্রেনের হামলার জেরে মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এর জবাবে কড়া হুঁশিয়ারি দিয়ে ইরান বলেছে, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপের...
সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৯টি জন।
লক্ষ্মীপুরের কমলনগরে সাবেক স্ত্রীকে ভাড়াটে খুনি দিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় জামায়াত নেতা আবু বকর ছিদ্দিককে কারাগারে পাঠিয়েছে আদালত। দীর্ঘদিন পলাতক থাকার পর তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন...
দূষণ নিয়ন্ত্রণ, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, সংস্থা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগই টেকসই সমাধান নিশ্চিত করতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয়...
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ৫৪ কেজি ওজনের বিশাল এক ‘ট্রেভ্যালি’ বা তবল মাছ। এতো বড়ো আকারের সামুদ্রিক মাছের উপস্থিতি বঙ্গোপসাগরের সুস্থ ও সমৃদ্ধ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর