ইরানে বাড়িতে তৈরি বিষাক্ত মদপান করে ১০ জনের মৃত্যু হয়েছে। তাছাড়া বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। এই খবর জানিয়েছে আল জাজিরা।
মৃতদের মধ্যে নয়জন পুরুষ ও একজন নারী। ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর বন্দর আব্বাসে ঘটেছে এই ঘটনা।
অসুস্থ ব্যক্তিদেরকে শহরের হরমোজগান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অসুস্থদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
হরমোজগান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সের মুখপাত্র ফাতেমেহ নওরোজিয়ান বলেন, মৃতদের মধ্যে নয়জন পুরুষ ও একজন নারী রয়েছেন।
উপকূলীয় শহর বন্দর আব্বাসের এ ঘটনায় ১৯ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন: এভারেস্টের জয়ে নিজের বিশ্বরেকর্ড ভাঙলেন কামি রিতা
তিনি আরও জানান, বিষাক্ত মদ পানের পর ৭৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে ৪৫ জনের ডায়ালাইসিসের প্রয়োজন হয়।
এখনো চারজন চোখে ঠিকমতো দেখতে পারছেন না। ইরানে মদের উৎপাদন, বিক্রি ও পান করা কঠোরভাবে নিষিদ্ধ। তবে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য এ ব্যাপারে কিছুটা ছাড় রয়েছে।
তবে গোপনে অনেকেই মদ তৈরি, পান ও মদ বিক্রয় করে থাকেন ইরানে। বিদেশি বোতলজাত মদ দুর্লভ ও দামি হওয়ায় তাদের প্রধান ভরসা ঘরে তৈরি দেশি মদ।
একাত্তর/এসজে