এভারেস্টের জয়ে নিজের বিশ্বরেকর্ড ভাঙলেন কামি রিতা

আপডেট : ০৯ মে ২০২২, ০২:৪৩ পিএম

এভারেস্ট জয়ে নিজের রেকর্ড ভেঙে নতুন বিশ্বরেকর্ড গড়লেন নেপালের বিখ্যাত পর্বতারোহী কামি রিতা শেরপা। তিনি ২৬ বারের মতো বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন।

গত বছর তিনি ২৫তম বারের মতো ২৯ হাজার ৩১ ফুট উচ্চতার এই শিখর জয় করেন। এবার নিজের রেকর্ড ফের ভেঙে ৫২ বছরের এই নেপালি পর্বতারোহী ইতিহাস গড়লেন। 

সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তার সঙ্গে এভারেস্ট জয় করেন আরও ১০ জন নেপালি পর্বতারোহী। দলটির নেতৃত্বে ছিলেন কমি রিতা শেরপাই। 

কাঠমান্ডুর পর্যটন বিভাগের মহাপরিচালক তারানাথ অধিকারী বলেন, কামি রিতা শেরপা তার আগের রেকর্ড ভেঙে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন।

১৯৫৩ সালে এ পথ ধরেই ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে এভারেস্ট জয় করেছিলেন নেপালের কিংবদন্তি শেরপা তেনজিং নোরগে এবং নিউজিল্যান্ডের স্যার এডমন্ড হিলারি।

আরও পড়ুন: মাউন্ট এভারেস্টে রাশিয়ান পর্বতারোহীর মৃত্যু

হিমালয়ান ডেটাবেইজের তথ্য অনুযায়ী, ১৯৫৩ সাল থেকে এখন পর্যন্ত ১০ হাজার ৬৫৭ বার এভারেস্টের চূড়ায় উঠেছেন মানুষ। 

অনেকেই বেশ কয়েকবার করে এভারেস্ট জয় করেছেন। আর এ পর্যন্ত এভারেস্টের চূড়ায় আরোহণ করতে গিয়ে মারা গেছেন ৩১১ জন।

এ বছর নেপাল ৩১৬ জনকে এভারেস্টে চড়ার অনুমতি দিয়েছে। চলতি মে মাসেই কেবল তারা এভারেস্টে আরোহণ করতে পারবেন। গত বছর এই সংখ্যা ছিলো ৪০৮ জন। 


একাত্তর/এসজে


বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে বুধবার এক অনন্য এবং ঐতিহাসিক রেকর্ড তৈরি হয়েছে। মাত্র এক দিনে পর্বতটির দক্ষিণ দিক (নেপাল অংশ) দিয়ে রেকর্ডসংখ্যক ২৭৪ জন আরোহী এভারেস্টের চূড়ায় পা রেখেছেন।...
বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট। হিমালয় পর্বতমালার এই শৃঙ্গটি জয়ের লড়াই চলে আসছে যুগ যুগ ধরে। মানব জাতির ইতিহাসে এভারেস্টের চূড়ায় প্রথম পা রাখেন এডমান্ড হিলারি এবং শেরপা তেনজিং নোরগে।
কথায় বলে অদম্য ইচ্ছা আর অধ্যাবসায় থাকলে যে কোন অধরাও স্পর্শ করা সম্ভব। আর এমন এক উদাহরণ সৃষ্টি করলেন এক নেপালি নাগরিক। কৃত্রিম পা নিয়ে জয় করেছেন বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট। গত শুক্রবার...
বিশ্বের সবচেয়ে লম্বা মানুষের খবর সচরাচর খবর হলেও খাটো বা বেঁটেদের খবর খুব বেশি হয় না। তবে নিষ্ঠার সঙ্গে সেই খবরটি দিয়ে যাচ্ছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস। সম্প্রতি গিনেস রেকর্ডস জানিয়েছে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর