অশান্ত শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী রনিলকেও প্রত্যাখান

নতুন প্রধানমন্ত্রী নিয়োগের পরও শান্ত হয়নি শ্রীলঙ্কা প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের নিয়োগ প্রত্যাখ্যান করে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে আবারো বিক্ষোভে নেমেছেন সাধারণ মানুষ, ব্যবসায়ী জোট এবং বিরোধী দলীয় নেতাকর্মীরা

এরমধ্যেই মন্ত্রিসভা গঠনেও হিমশিম খাচ্ছেন বিক্রমাসিংহে জনরোষের কথা বিবেচনায় নিয়ে কোন সংসদ সদস্য বা বিশিষ্ট ব্যক্তিরা মন্ত্রিসভায় যেতে চাচ্ছেন না। বলে দায়িত্ব নেয়া শুরুতেই দারুণ চ্যালেঞ্জ আর চাপের মুখোমুখি হয়েছেন পোড়খাওয়া রাজনীতিবিদ রনিল।

আর্থিক বিপর্যয়ের মধ্যেই নতুন প্রধানমন্ত্রীর নিয়োগ প্রত্যাখ্যান করে প্রেসিডেন্টের পদ্যাত্যাগের দাবিতে শুক্রবার আবারো বিক্ষোভে অংশ নিয়েছে শ্রীলঙ্কার প্রধান বিরোধীদল সমগী জনা বালাওয়েগয়ার রাজনীতিকরা

সপ্তাহব্যাপী বিক্ষোভকারী-সরকার সমর্থকদের মধ্যেকার সংঘাতে নয়জন নিহত হয় আহত হয় তিনশ’র বেশি সংঘাতের জেরে সোমবার প্রেসিডেন্টের বড় ভাই মাহিন্দা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগে বাধ্য হন প্রাণ বাঁচাতে আশ্রয় নেন সামরিক ঘাঁটিতে

বৃহ্স্পতিবার বিরোধী দলীয় প্রবীণ রাজনীতিক রনিল বিক্রমাসিংহেকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে দ্বীপরাষ্ট্রের আর্থিক, রাজনৈতিক সংকট নিরসনে প্রেসিডেন্টের এ পদক্ষেপ কোনো কাজেই আসেনি

সংসদ সদস্য ও প্রধান বিরোধীদল সমগী জনা বালাওয়েগয়ার জ্যেষ্ঠ সদস্য এরান বিক্রমরত্নে বলেন, এটা স্পষ্ট যে নতুন প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্ট নিয়ন্ত্রণ করছেন লঙ্কাবাসীর দাবি, সব রাজাপাকসেরা বাড়ি ফিরে যাক লক্ষ্য বাস্তবায়নে তারা প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি

এক মাস ধোরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভ করে আসা আন্দোলনকারীরাও নতুন প্রধানমন্ত্রীর নিয়োগ প্রত্যাখ্যান করেছেন বিক্ষোভকারী চামলগে শিবকুমার জানান, মানুষের জন্য ন্যায় বিচার, মানুষের মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চলবে প্রে

সিডেন্ট গোটাবায়া রাজাপাকসেক উৎখাতে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে লঙ্কান ব্যবসায়ী জোটও জনবিক্ষোভ ছাড়াও মন্ত্রিসভা গঠনে হিমশিম খাচ্ছেন বিক্রমাসিংহে তার দল ইউনাইটেড ন্যাশনাল পার্টির সংসদে একটি মাত্র আসন

জোট সরকার গঠনে বিরোধীদের উপর নির্ভর করতে হচ্ছে তাকে বিরোধী আইনপ্রণেতা হার্শা ডি সিলভাকে অর্থমন্ত্রীর দায়িত্ব গ্রহণের আহ্বান জানালে তিনি তা প্রত্যাখ্যান করলে বিষয়টি প্রকাশ্যে আসে


একাত্তর/এসএ